১২:১১ পি.এম
ভারতের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে পিচে দৌড়ানোর কারণে আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদির শাস্তির সম্মুখীন হতে হয়েছে।
আইসিসি আচরণবিধি লঙ্ঘনের কারণে তাকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থাটি।
গত শনিবার চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচে, হাশমতউল্লাহ ১৩১ বলে ১০২ রানের অসাধারণ ইনিংস খেললেও, তার ব্যাটিং ইনিংসটি শেষ পর্যন্ত মাঠের শৃঙ্খলাজনিত কারণে বিতর্কিত হয়ে ওঠে।
আরও পড়ুন: পানির স্বাভাবিক প্রবাহে বাধাদানে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে
আইসিসির নিয়ম অনুযায়ী, এটি ছিল লেভেল-১ অপরাধ, যা “ব্যাটারের ইচ্ছাকৃত বা এড়ানো সম্ভব এমনভাবে পিচের ক্ষতি করা” হিসেবে বিবেচিত হয়। এই ঘটনায়, শহীদির শৃঙ্খলাজনিত রেকর্ডে এক ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে এবং গত ২৪ মাসে এটি তার প্রথম অপরাধ।
ম্যাচ চলাকালীন, তাকে প্রথমে দুইবার আনুষ্ঠানিক নয়, বরং অনানুষ্ঠানিকভাবে সতর্ক করা হয় পিচে দৌড়ানোর কারণে। এরপরে, ৩১তম ওভারে একই ভুল পুনরাবৃত্তি করায় তাকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করেন আম্পায়াররা।
তবে সতর্কবার্তার পরও আফগান অধিনায়ক থামেননি। ৪০তম ওভারের শেষ বলেও একই ধরনের ঘটনা ঘটলে, তাকে আবারও দোষী সাব্যস্ত করা হয়। সেই বল থেকে নেওয়া সিঙ্গেল রান বাতিল করা হয় এবং শাস্তি হিসেবে ভারতকে পাঁচ রান পেনাল্টি দেওয়া হয়।
শহীদি নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের প্রস্তাবিত শাস্তি গ্রহণ করেছেন। ফলে এ বিষয়ে আলাদা কোনো শুনানির প্রয়োজন ছিল না।
আরও পড়ুন: মেজর আখতার ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ, আর্থিক সংকটের আশঙ্কা
অন-ফিল্ড আম্পায়ার ক্রিস গ্যাফানি ও রোহান পান্ডিত, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ এবং চতুর্থ আম্পায়ার বিরেন্দর শর্মা তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন।
আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ অপরাধে সর্বনিম্ন শাস্তি হিসেবে আনুষ্ঠানিক তিরস্কার, সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক থেকে দুই ডিমেরিট পয়েন্ট পর্যন্ত দেওয়া হতে পারে।
মাঠের ফলাফলে, আফগানিস্তান আরও বড় ধাক্কা খায়। ভারত তৃতীয় ওয়ানডেতে নয় উইকেট জয়লাভ করে সিরিজ ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছে।
আরও পড়ুন: ইউল্যাবকে ১৬৬ রানের লক্ষ্য দিল ডিআইইউ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন