০৭:৪৬ পি.এম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সংসদ সদস্য (এমপি) মুজিবুর রহমানের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরটি সম্প্রতি হ্যাকড হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিবৃতিতে জানানো হয়েছে, জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির হোয়াটসঅ্যাপ আইডিটি একটি দুর্বৃত্ত চক্রের দ্বারা হ্যাক করা হয়েছে। এই ঘটনায় তার শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সকলকে ওই অ্যাকাউন্টের মাধ্যমে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার পাশাপাশি সার্বিক বিষয়ে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে।
আরও পড়ুন: সকল নৈরাজ্য মোকাবেলা করতে হবে: এমপি আবুল কালাম
এর আগে শনিবার সকালে এক সাংবাদিকের হোয়াটসঅ্যাপ নম্বরে মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে একটি মেসেজ প্রেরিত হয়। সেখানে উল্লেখ করা হয়, ‘জরুরি বিকাশে ৩৫ হাজার টাকা দেয়া যাবে এখন আমি রাতে টাকা দিয়ে দিবনি’। পরে প্রতিবেদকের পক্ষ থেকে বিকাশ নম্বর চাওয়ার পর 01878314263 নম্বরে টাকা পাঠাতে বলা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন