০৭:১০ এম
ইরাকের ইরবিলে অবস্থানরত মার্কিন সামরিক অবকাঠামো প্রায় সবই ধ্বংস হয়ে গেছে, এমন দাবি করেছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরেমিনিয়া।
তিনি বলেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সম্প্রতি ধারাবাহিক হামলা চালানোর ফলে এরবিলে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোর ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
অ্যাকরামিনিয়া আরও উল্লেখ করেন, বর্তমানে ইরান আরাশ-২ ড্রোনের চেয়ে আরও উন্নত এবং বেশি নির্ভুল নতুন হামলাকারী ড্রোন ব্যবহার করছে।
আরও পড়ুন: ইরান যুদ্ধ বন্ধে কংগ্রেসের পদক্ষেপ চান ৭১% মার্কিন নাগরিক: জরিপ
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকা অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরান মারাত্মক ক্ষয়ক্ষতি সাধন করেছে, এর ফলে অনেক ঘাঁটি তাদের কার্যক্ষমতা ও পরিচালনার ক্ষমতা হারায়।
ইরানি সেনার এই মুখপাত্র জানান, যতক্ষণ না আমেরিকানরা বুঝতে পারছে যে, তারা আগ্রাসনের মাধ্যমে ইরানি জাতির ওপর নিজেদের ইচ্ছা চাপাতে সক্ষম হবে না, ততক্ষণ পর্যন্ত ইরান তাদের সামরিক অভিযান অব্যাহত রাখার জন্য সম্পূর্ণ প্রস্তুত আছে।
তবে এসব দাবির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে গুরুত্ব পেল যেসব বিষয়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন