০৭:০৫ এম
সময়ের সঙ্গে সঙ্গে কাজের পরিধি যেমন বেড়েছে, তেমনই বেড়েছে পিয়া জান্নাতুলের ব্যস্ততা। র্যাম্পের আলো ঝলমলে মঞ্চ থেকে বিনোদন অঙ্গন কিংবা দেশের উচ্চ আদালতের বিচারাঙ্গন সবখানেই নিজের মেধার স্বাক্ষর রেখেছেন তিনি।
পেশাগত দায়িত্ব ও ব্যক্তিগত ব্যস্ততার চাপে নিজের জন্য আলাদা করে সময় বের করতে পারা যেন কঠিন হয়ে উঠেছে এই তারকা মডেল ও আইনজীবীর। তবে, ব্যস্ত সময়সূচির মধ্যেও তিনি কীভাবে দিন কাটান, তারই এক ঝলক সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে গুরুত্ব পেল যেসব বিষয়
প্রতিদিনের চরম ব্যস্ততার কথা তুলে ধরে অভিনেত্রী লিখেছেন, জীবন আমাকে এমন একটা জায়গায় নিয়ে এসেছে, যেখানে এত_busy থাকার কারণে ভ্রু ঠিক করারও সময় পাই না।
কাজের চাপ সামলাতে কীভাবে নিজের দৈনন্দিন রুটিনে পরিবর্তন আনতে হয়েছে, তা উল্লেখ করে তিনি লিখেছেন, দিন যত ব্যস্ত হচ্ছে, আমার সকালও তত আগে শুরু হচ্ছে। আগে ৮টায় উঠতাম, তারপর ৭টায়, এরপর ৬টায়। আর আজ আমি পুরো দিনের কাজ শেষ করার জন্য ভোর ৪টায় উঠে পড়েছি।
তবে এই কঠিন শিডিউল ও অবিরাম পরিশ্রম নিয়ে পিয়ার মনে নেই কোনো খেদ। বরং কাজের এই চাপকে তিনি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করছেন।
দিন শুরুর মুহূর্তের কথা জানিয়ে আইনজীবী পিয়া লেখেন, তবে কোনো অভিযোগ নেই। এক কাপ আমেরিকানো, সামনে অনেক কাজ, এবং প্রতিদিন নতুন করে বুঝতে পারি আল্লাহ যখন দায়িত্ব বাড়ান, তখন তার সঙ্গে সামলে নেওয়ার শক্তিও দিয়ে দেন। সেই শক্তির জন্য প্রতিদিন কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ।
আরও পড়ুন: আ.লীগের অধ্যায় ৫ আগস্টেই শেষ, চুয়াডাঙ্গায় শিবিরের মোটরসাইকেল শোডাউন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন