০১:০২ এম
৯২ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে এসে দারুণভাবে শুরু করেছে মিসর। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ-৩২ এর লড়াইয়ে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে মোহাম্মদ সালাহর নেতৃত্বাধীন দলটি। ডালাসে ম্যাচের ১৩ মিনিটে অস্ট্রেলিয়াকে লিড এনে দেন ইমান আশুর।
ফ্রি-কিক থেকে দারুণ একটি পরিকল্পিত আক্রমণ সাজিয়েছে মিসর। সালাহ সরাসরি শট না নিয়ে ছোট পাস দেন ইমান আশুরকে। আশুরের প্রথম শটটি প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। কিন্তু ফিরতি বলে হেড থেকে জালেই বল জড়ান তিনি।
বিশ্বকাপ ইতিহাসে এটি মিসর এবং অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ। শুধু তাই নয়, প্রতিযোগিতামূলক টুর্নামেন্টেও এটি দুটি দলের প্রথম দেখা। ২০১০ সালের সর্বশেষ প্রীতি ম্যাচে মিসর অস্ট্রেলিয়াকে ৩-০ গোলে পরাজিত করেছিল।
আরও পড়ুন: বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
যদিও দুদলের জন্য এই ম্যাচটি ইতিহাস তৈরির সুযোগ। মিসরের বিশ্বকাপ ইতিহাসে এটি দ্বিতীয় নকআউট ম্যাচ। এর আগে তারা একবারই নকআউট পর্বে খেলেছিল ১৯৩৪ সালের বিশ্বকাপে। সেবার পুরো আসর সরাসরি নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছিল। সেবার প্রথম রাউন্ডে হাঙ্গেরির কাছে ৪-২ গোলে পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছিল মিসরকে।
অন্যদিকে আজকের ম্যাচে অস্ট্রেলিয়া জয়ী হলে ২০০২ সালে নিজেদের দেশে দক্ষিণ কোরিয়ার পর প্রথম এএফসি দল হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে জয়ী হওয়ার কীর্তি গড়বে তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন