১২:০৬ পি.এম
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উল্লেখ করেছেন, নিরাপত্তার ধারণা গুণগতভাবে পরিবর্তিত হয়েছে। এখন কিলোমিটারের পর কিলোমিটার পাহারার তুলনায় সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বুধবার (১ জুলাই) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেলের ফেসবুক পেজ ‘প্রান্তিক কণ্ঠস্বর’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী আরও বলেন, প্রচলিত ধারণার মধ্য থেকে আনসার বাহিনীকে বের করে আনার চেষ্টা প্রশংসনীয়। প্রান্তিক কণ্ঠস্বরের আবির্ভাব গুজব প্রতিরোধসহ সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবাইকে মনে রাখতে হবে, তথ্য এখন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তি।
আরও পড়ুন: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন