০৪:০৪ পি.এম
প্রায় দুই দশক পর পাকিস্তানের সমুদ্রসীমায় তেল ও গ্যাস অনুসন্ধান কার্যক্রম পুনরায় শুরু করার উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে আংকারা ও ইসলামাবাদ। এই লক্ষ্যে, তুরস্কের একটি সিসমিক জরিপ জাহাজ আগামী ১৭ থেকে ২০ নভেম্বরের মধ্যে করাচি বন্দরে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।
পাকিস্তানের পেট্রোলিয়ামমন্ত্রী আলি পারভেজ মালিক শুক্রবার জানিয়েছেন, এই উদ্যোগে সরকার তুরস্ককে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। তিনি জাহাজটির আগমনকে দুই দেশের জ্বালানি সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।
তুরস্কের পেট্রোলিয়াম অফশোর কোম্পানির (টিপিওসি) পরিচালিত জাহাজটির আগমন এবং অনুসন্ধান কার্যক্রম শুরুর প্রস্তুতি পর্যালোচনার জন্য একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: রাবণকে গৌরবান্বিত করার চেষ্টা! ‘রামায়ণ’ নিষিদ্ধের দাবিতে সরব বিশ্ব হিন্দু পরিষদ
এই উদ্যোগ পাকিস্তানের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে নতুন গতি আনবে। একই সঙ্গে, দেশটির সম্ভাবনাময় কিন্তু এখনো অনাবিষ্কৃত সামুদ্রিক জ্বালানি সম্পদ অনুসন্ধান এবং পাকিস্তান-তুরস্ক জ্বালানি সহযোগিতা জোরদারে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: জিও নিউজ
আরএ
আরও পড়ুন: ইরানের দাবি, মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত; সেন্টকমের প্রতিবাদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন