০১:৫৩ পি.এম
বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সব ধরনের অপরাধ দমনে ব্যাপক তৎপরতা চালাচ্ছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০০ গ্রাম গাঁজাসহ মোট ১৯ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গতকাল ৩০ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ দিনগত রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের চার (০৪) টি থানা এবং গোয়েন্দা শাখা (ডিবি) নগরীর বিভিন্ন স্থানে এই বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানের সার্বিক সাফল্য ও গ্রেপ্তারের বিবরণ নিচে উল্লেখ করা হলো:
আরও পড়ুন: দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া
মাদক উদ্ধার ও গ্রেপ্তার: নগরীর বিভিন্ন স্থান থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০০ গ্রাম গাঁজাসহ ০৩ জন সক্রিয় মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার: আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ০৮ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
নিয়মিত মামলায় গ্রেপ্তার: বিভিন্ন থানায় দায়ের করা নিয়মিত মামলার অভিযুক্ত ০৫ জনকে গ্রেপ্তার করা হয়।
বরিশাল মহানগর অধ্যাদেশে গ্রেপ্তার: বিএমপি অধ্যাদেশের আওতায় ০৩ জনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী রামা দে গ্রেপ্তার
বিএমপি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীকে অপরাধ ও মাদকমুক্ত রাখতে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মাদকের তথ্য দিয়ে সহযোগিতা করুন বরিশাল মহানগরীকে মাদকমুক্ত করতে সাধারণ জনগণের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে পুলিশ। আপনার আশপাশে মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে তাৎক্ষণিকভাবে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
হটলাইন / তথ্য কেন্দ্র: ০১৩২০-০৬৪০০০, ০১৩২০-০৬৪০৪৪
আরও পড়ুন: সাড়ে তিন মাস পর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নতুন ওসি যোগদান করলেন ফখরুল ইসলাম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন