ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হালাল অর্থনীতি খাদ্যপণ্যের গণ্ডি ছাড়িয়ে বিস্তৃত হচ্ছে


হালাল অর্থনীতি খাদ্যপণ্যের গণ্ডি ছাড়িয়ে বিস্তৃত হচ্ছে

যুক্তরাজ্যের লন্ডনের কুইন এলিজাবেথ দ্বিতীয় সেন্টারে অনুষ্ঠিত লন্ডন হালাল ফোরামের বার্ষিক অনুষ্ঠানের দ্বিতীয় দিনে কার্যক্রম শুরু হয় ফিলিস্তিনি ঐতিহ্যবাহী নাশতার আয়োজনের মাধ্যমে। রোববার, অংশগ্রহণকারীদের সামনে ফিলিস্তিনের ঐতিহ্যবাহী খাবার হুমুস, জা’তার, লাবনেহ ও ফালাফেল পরিবেশন করা হয়। এই আয়োজনের মাধ্যমে ফিলিস্তিনের খাদ্যসংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা হয়।

‘মানবতার জন্য হালাল ও পবিত্র’ প্রতিপাদ্যে আয়োজিত এবারের ফোরামে হালাল অর্থনীতির সম্প্রসারণ নিয়ে আলোচনা করা হচ্ছে। উদ্যোক্তা, বিনিয়োগকারী ও শিল্প খাতের নেতারা বিনিয়োগ, পর্যটন, প্রযুক্তি, সরবরাহব্যবস্থা, ব্র্যান্ডিং এবং আন্তর্জাতিক বাণিজ্যে এ অর্থনীতির সম্ভাবনা খতিয়ে দেখছেন, যা শুধু হালাল সনদ ও খাদ্যপণ্যের মধ্যে সীমাবদ্ধ নয়।

সশরীর ও ভার্চ্যুয়াল মিলিয়ে ওই আয়োজনে দেড় হাজারের বেশি অংশগ্রহণকারী যুক্ত হন। ক্রমবর্ধমান বৈশ্বিক হালাল অর্থনীতিতে লন্ডনের গুরুত্ব বাড়ার বিষয়টিও ওই আয়োজনের মাধ্যমে উঠে আসে। হালাল৩৬০-এর আয়োজনে অনুষ্ঠিত এ ফোরামটি ইসলামিক চেম্বার অব কমার্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিসিডি) এবং হালাল প্রোডাক্টস ডেভেলপমেন্ট কোম্পানির (এইচপিডিসি) যৌথ উদ্যোগ। আন্তর্জাতিক যোগাযোগ সহযোগী হিসেবে রয়েছে আনাদোলু।

আরও পড়ুন: আন্তর্জাতিক এমি পুরস্কারের মঞ্চে বিজয় সেতুপতি নজর কাড়লেন উপস্থাপক হিসাবে

এতে ২০২৬ সালের ১ জানুয়ারি ইস্তাম্বুলে ফিলিস্তিনের সমর্থনে অনুষ্ঠিত বিশাল সমাবেশের কথা স্মরণ করেন তুরস্কের ইবনে হালদুন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ডেপুটি চেয়ারম্যান বিলাল এরদোয়ান। তিনি বলেন, আগামী বছরের ১ অক্টোবরও ফিলিস্তিনের মানুষের কথা স্মরণ করতে এবং তাদের প্রতি সংহতি জানাতে মানুষ রাস্তায় নামবে।

বিলাল এরদোয়ানের মতে, ফিলিস্তিনি ঐতিহ্যবাহী নাশতার এই আয়োজন এ ক্ষেত্রে করণীয়ের একটি বাস্তব উদাহরণ। এর মাধ্যমে ফিলিস্তিনের উৎপাদক, বিনিয়োগকারী এবং নতুন উদ্যোগ বা স্টার্টআপগুলোকে শক্তিশালী করার সুযোগ তৈরি হয়। খাদ্য খাত থেকে এ উদ্যোগের সূচনা হতে পারে। পরে প্রযুক্তি, চিকিৎসা ও অন্যান্য উচ্চমূল্য সংযোজনকারী খাতেও তা সম্প্রসারণ করতে হবে। তিনি উল্লেখ করেন, ফিলিস্তিনের জন্য তুরস্ক তার সামর্থ্য অনুযায়ী কাজ চালিয়ে যাবে। ফিলিস্তিন ইস্যু রাজনৈতিক বিভাজন ও দলীয় সীমারেখার ঊর্ধ্বে।

ইসরাইলে প্রবেশে নিষেধাজ্ঞার আওতায় থাকা তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তাদের একজন হিসেবে তার দেশটিতে যেতে না পারার বিষয়ে গণমাধ্যমের খবর নিয়েও কথা বলেন বিলাল এরদোয়ান। তিনি আশা প্রকাশ করেন, খুব বেশি দেরি না করে একদিন আল-আকসা মসজিদ পরিদর্শন করতে পারবেন। তিনি বলেন, ‘ইনশা আল্লাহ, আমরা সবাই একদিন আল-কুদসে শান্তি ও সম্প্রীতির মধ্যে একত্র হতে পারব এবং সেখানে বৈঠক করতে পারব।’

অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জমলত বলেন, গাজায় গণহত্যা এবং পশ্চিম তীরে জাতিগত নিধন অব্যাহত রয়েছে। তিনি ফিলিস্তিনিদের জলপাই সংগ্রহের মৌসুমে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলার বিষয়টিও তুলে ধরেন। রাষ্ট্রদূত বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল অর্থনৈতিক যুদ্ধও চালাচ্ছে, যা কয়েক দশক ধরে অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: গাজাজুড়ে ইসরায়েলের গণহত্যা, হামলা জোরদার; বন্যা ও অবরোধে দুর্ভোগ

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুলুহ সেন্টারের নির্বাহী চেয়ারপারসন নুরুল ইজ্জাহ আনোয়ার এবং আইসিসিডির মহাসচিব ইউসুফ খালাভি। এতে লন্ডনে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ওসমান কোরাই এরতাসও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে ফিলিস্তিনি জাদুঘরের ওপর একটি ভিডিও প্রদর্শন করা হয়। ফিলিস্তিনের ইতিহাস, সংস্কৃতি ও সমাজের নানা দিক তুলে ধরা এবং সেগুলোর বর্ণনা সমৃদ্ধ করাই এ জাদুঘরের লক্ষ্য। ২০২৫ সালের নভেম্বরে লন্ডনের এক্সেল কেন্দ্রে প্রথমবারের মতো লন্ডন হালাল ফোরাম অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অপরিহার্য: রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২৮ পি.এম


নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অপরিহার্য: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনার দ্রুত তদন্ত করা আবশ্যক, কার্যকর বিচার এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন। এই ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই।’

সোমবার বেলা ১১ টার দিকে শিশু একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবসের অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন।

রাষ্ট্রপতি আরও বলেন, ‘কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যালয়, সামাজিক যোগাযোগমাধ্যমসহ সকল ক্ষেত্রে সুরক্ষা প্রদান করা জরুরি।’

মির্জা ফখরুল উল্লেখ করেন, ‘শিশুবিয়ে রোধে দারিদ্র্য দূরীকরণ, অবৈতনিক শিক্ষা, উপবৃত্তি ও সামাজিক সুরক্ষা জোরদার করার পাশাপাশি জন্মনিবন্ধন যাচাই এবং কন্যাশিশুর উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি করার ওপর সরকার গুরুত্বারোপ করছে।’

কুমিল্লার শিক্ষার্থী তাজমিন হত্যার প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, ‘আমরা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি, তবে কিছু ক্ষেত্রে পিছিয়ে পড়ছি। সন্তানদের প্রতি খেয়াল রাখা অভিভাবকদের দায়িত্ব। কুমিল্লার মেয়েটি তিনদিন ধরে বাসায় নেই, অথচ অভিভাবকদের মধ্যে কোনো উদ্বেগ দেখা যায়নি।’

দেশের নিরাপত্তা নিয়ে রাষ্ট্রপতি মন্তব্য করেন, ‘যখন স্কুলের পাশে মায়েরা পেপার বিছিয়ে বসে সন্তানকে বাসায় নিতে অপেক্ষা করেন, তখনই বোঝা যায়, সমাজ কতটা অনিরাপদ।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২৮ পি.এম


হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬ : সোমবার সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে যে, তারা ইরান সমর্থিত হুতি যোদ্ধাদের দ্বারা ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে। এই ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের দক্ষিণ অঞ্চলের দিকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল।

রিয়াদ থেকে এএফপি সংবাদ সংস্থা এই তথ্য জানিয়েছে।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেছেন, ‘হুতি সন্ত্রাসী মিলিশিয়াদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খামিস মুশাইত শহরের দিকে যাওয়ার সময় জোট এটি প্রতিহত করে ধ্বংস করেছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার ডিজেল চুক্তি অবৈধ, ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৭ সিনেটরের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২৯ পি.এম


রাশিয়ার ডিজেল চুক্তি অবৈধ, ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৭ সিনেটরের অভিযোগ

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬ : ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের শুরু থেকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার ডিজেল আমদানির জন্য চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের দুই দলের সাতজন সিনেটর।

রোববার প্রকাশিত একটি যৌথ বিবৃতিতে তারা এ চুক্তির আইনগত ভিত্তি সম্পর্কে আপত্তি জানান।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

শুক্রবার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি সমঝোতার কথা ঘোষণা করেন। এই সমঝোতার আওতায় বিপুল পরিমাণ রাশিয়ান ডিজেল সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার পরিকল্পনা করা হয়। এই ঘোষণার পর ইউক্রেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাষ্ট্রের কিছু আইনপ্রণেতা দ্রুত এর বিরুদ্ধে অবস্থান নেন।

সিনেটরদের যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘পুতিনের ইউক্রেনবিরোধী নৃশংস যুদ্ধের অর্থায়নে যেন যুক্তরাষ্ট্রের অর্থ ব্যবহৃত না হয়, সে উদ্দেশ্যে ২০২২ সালে কংগ্রেস স্পষ্টভাবে রাশিয়া থেকে জ্বালানি আমদানি নিষিদ্ধ করেছিল।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘কংগ্রেসের অবস্থান ছিল পরিষ্কার—ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না করা এবং ন্যাটোর মিত্রদের প্রতি হুমকি দেওয়া বন্ধ না করা পর্যন্ত রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রের তেল আমদানি করা উচিত নয়।’

বিবৃতিতে স্বাক্ষর করেছেন ডেমোক্র্যাট দলের তিন সিনেটর জিন শাহিন, রিচার্ড ব্লুমেনথাল ও রন ওয়াইডেন এবং রিপাবলিকান দলের চার সিনেটর সুসান কলিন্স, লিসা মারকাউস্কি, জন কার্টিস ও থম টিলিস।

বিবৃতিতে আরও বলা হয়, ‘রাশিয়ার ডিজেল আমদানির অনুমতি দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের নেওয়া সিদ্ধান্ত সরাসরি ওই আইনের পরিপন্থী। এ ছাড়া প্রশাসন কংগ্রেসের সঙ্গে পরামর্শ করেনি এবং আইন অনুযায়ী সিদ্ধান্তটির যৌক্তিকতা ব্যাখ্যা করেও কোনো প্রতিবেদন জমা দেয়নি।’

সিনেটররা এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেন, ‘রাশিয়া যখন ইউক্রেনের বেসামরিক নাগরিকদের হত্যা অব্যাহত রেখেছে, তখন পুতিনকে আর্থিকভাবে টিকে থাকার সুযোগ করে দেওয়া হচ্ছে।’ তারা ট্রাম্প প্রশাসনকে অবিলম্বে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।

তবে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট রোববার চুক্তিটির পক্ষে অবস্থান গ্রহণ করেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা আমাদের হাতে থাকা সব আইনগত ক্ষমতা ব্যবহার করেই এটি করব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘জৌনপুরী’ উচ্চারণ নিয়ে দুঃখপ্রকাশ রাশেদ খাঁনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২৯ পি.এম


‘জৌনপুরী’ উচ্চারণ নিয়ে দুঃখপ্রকাশ রাশেদ খাঁনের

সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন জৈনপুরী দরবার শরীফকে ‘জৌনপুরী’ হিসেবে উল্লেখ করেন। এই বিষয়টি নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

রবিবার (১১ অক্টোবর) তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এই মন্তব্য করেন।

তিনি লিখেছেন, ‘জৈনপুরী দরবার শরীফের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান অটুট রেখে, অনিচ্ছাকৃত উচ্চারণগত ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমার বক্তব্যে কোনো ধরনের অসম্মান প্রদর্শনের অভিপ্রায় ছিল না। বিষয়টি অনিচ্ছাকৃত ভুল হিসেবে বিবেচনা করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবার নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমার যতটুকু জানার সুযোগ হয়েছে, জৌনপুরী ও জৈনপুরী—দুটো শব্দই সঠিক। তবে শব্দ দুটির সঙ্গে আমার কাজের সম্পৃক্ততা সীমিত ও পরিচিতি কম থাকায় জ্ঞাতসারবহির্ভূত উচ্চারণগত ভুল হয়েছে। আশা করি, ভবিষ্যতে এই শব্দ দুটি উচ্চারণে আরও সাবধানতা অবলম্বন করতে পারব, ইনশাআল্লাহ।’

রাশেদ খাঁন বলেন, ‘পরিশেষে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি চমৎকার আয়োজন ও আন্তরিকতার জন্য। ইসলামের খেদমতে তিনি যে সংগ্রাম করে যাচ্ছেন, তাঁকে যে বা যারাই কটাক্ষ করুক না কেন, এতে তাঁর কোনো ক্ষতি হবে না, ইনশাআল্লাহ। কেউ সঠিক পথে থাকলে শত প্রতিকূলতার মধ্যেও তাঁর বিজয় অনিবার্য।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%