০৬:২২ এম
বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরে হামলা ও ড্রোন ভূপাতিত করেছে ইরান। বৃহস্পতিবার (১৬ জুলাই) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ তথ্য জানায়।
ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিমের মতে, আইআরজিসি আরও দাবি করেছে যে, তারা দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আন্দিমেশকের আকাশে একটি ‘শত্রু’ এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে।
ইরানি বাহিনীর দাবি, তাদের মহাকাশ বাহিনীর পরিচালিত নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত
ইরাকে কুর্দি বাহিনী জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোট উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলের আকাশে বিস্ফোরকবোঝাই আটটি ড্রোন ভূপাতিত করেছে। এখানে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণের শব্দ এবং ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তথ্যসূত্র: এনডিটিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন