১১:২৪ পি.এম
কুমিল্লার বুড়িচং উপজেলায় পুলিশ অভিযানে কথিত কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে।
মঙ্গলবার (১৬ জুন) বুড়িচং সদর ইউনিয়নের জগতপুর গ্রামে একটি অভিযান পরিচালনার মাধ্যমে তাদেরকে আটক করা হয়।
আরও পড়ুন: দিরাইয়ে প্রেমের জেরে দুই গ্রামের সংঘর্ষে আ-হ-ত ৪০, ফেসবুক লাইভে মেয়েটির বিস্ফোরক বক্তব্য
আটকের তালিকায় রয়েছে জগতপুর (জাবক্সি ভূঁইয়া বাড়ি) এলাকার আব্দুল হান্নান ভূঁইয়ার ছেলে শরিফুল ইসলাম শ্রাবণ (২৩) এবং ওই গ্রামের ফুল মিয়ার ছেলে মো. ফয়সাল (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলার আসামি হিসেবে তাদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গোপন সংবাদ পাওয়ার পর পুলিশ তাদের অবস্থান চিহ্নিত করে অভিযান কার্যক্রম সম্পন্ন করে। বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, সম্প্রতি ঘটে যাওয়া কিশোর গ্যাংয়ের মহড়ার ঘটনাগুলোর সাথে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করার পর দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।
তিনি আরও জানান, উপজেলায় কিশোর গ্যাং, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: মাধবপুরে চুরি-ডাকাতি ও মাদকের অভিযোগে ক্ষুব্ধ গ্রামবাসীর বাড়িঘরে ভাঙচুর, মালামালে আগুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন