০৪:৩৫ পি.এম
সোমালিল্যান্ডে কোনো ইসরায়েলি সামরিক উপস্থিতি নেই এবং সেখানে ইসরায়েলের ঘাঁটি খোলার বিষয়ে কোনো আলোচনা হচ্ছে না। এই তথ্যটি রয়টার্সকে জানিয়েছেন সোমালিল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইউসুফ আলী।
তিনি তেল আবিবে একটি ব্যবসায়িক সম্মেলনের ফাঁকে বলেন, ইসরায়েল সোমালিল্যান্ডের সেনাবাহিনী ও পুলিশকে প্রশিক্ষণ দিচ্ছে। তবে সোমালিল্যান্ডে একটি সামরিক ঘাঁটি স্থাপনের জন্য ইসরায়েল আলোচনা করছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তাকে তিনি ‘গুজব’ বলে অভিহিত করেন।
সোমালিল্যান্ড এডেন উপসাগরের ওপারে ইয়েমেনের মুখোমুখি অবস্থানে রয়েছে। ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত এলাকার কাছে হওয়ায় অঞ্চলটি ইসরায়েলের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।
আরও পড়ুন: গুলশানে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন