ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কুষ্টিয়ায় আবরার ফাহাদ সেতু নির্মাণ স্থান পরিদর্শন করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী


কুষ্টিয়ায় আবরার ফাহাদ সেতু নির্মাণ স্থান পরিদর্শন করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুষ্টিয়া জেলা শহরের সাথে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের মধ্যে যোগাযোগ স্থাপন করার উদ্দেশ্যে গড়াই নদীর ওপর শহীদ আবরার ফাহাদের নামে সেতু নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া শহরতলীর ঘোড়াই ঘাটে সেতুটির প্রস্তাবিত স্থান পরিদর্শনের সময় এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মন্ত্রী।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা পারভীন, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন, সদস্যসচিব জাকির হোসেন সরকার এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী।

আরও পড়ুন: ফরিদপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কৃষকদল নেতা রাজু মোল্যা নিহত

শহীদ আবরার ফাহাদের পিতা বরকতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অন্যান্য বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা উল্লেখ করেন, শহীদ আবরার ফাহাদ সেতুটি নির্মিত হলে প্রতিদিন কয়া ও আশপাশের এলাকার শিক্ষার্থীসহ ৫০ হাজার মানুষের যাতায়াতের ব্যবস্থা ও যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, শহীদ আবরার ফাহাদের বাবার আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় গড়াই নদীর ওপর দ্রুততম সময়ের মধ্যে সম্ভাব্যতা যাচাই ও ফিজিবিলিটি স্টাডির পর শহীদ আবরারের স্মৃতি ধারণ করে একটি সেতু নির্মাণ করা হবে এবং এটি স্থানীয় মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

প্রতিমন্ত্রীর সাথে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: খুলনায় অভিযান টের পেয়ে পালালো তালিকাভুক্ত সন্ত্রাসী, উদ্ধার পিস্তল-ম্যাগাজিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবিজি ইউনিভার্সিটি কাপের প্রচারণায় ক্যাম্পাসে উৎসবের আমেজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


এবিজি ইউনিভার্সিটি কাপের প্রচারণায় ক্যাম্পাসে উৎসবের আমেজ

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সর্ববৃহৎ ক্রীড়া উৎসব ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। এই মেগা টুর্নামেন্টের প্রচারণা শুরু হয়েছে ক্যাম্পাসে, যা শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।

জানা গেছে, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ক্যাম্পাসে এই প্রচারণা পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ক্যাম্পাসগুলোকে আনন্দমুখর মিলনমেলায় পরিণত করেছে।

ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের আকৃষ্ট করার জন্য আয়োজন করা হয়েছে আকর্ষণীয় গেম শো ‘হিট দ্য স্টাম্প’ এবং ‘ক্রসবার চ্যালেঞ্জ’। এই জমজমাট প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীরা প্রত্যেকে ৫ হাজার টাকা করে নগদ পুরস্কার অর্জন করেন।

২৫ অক্টোবর থেকে এবিজি স্পোর্টস সিটিতে কৃত্রিম ফ্লাডলাইটের আলোয় এই মেগা আসর শুরু হবে। দেশের শীর্ষস্থানীয় ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ও ফুটবলের মোট ২০টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য ১০ লাখ টাকা এবং রানার্স-আপ দলের জন্য ৫ লাখ টাকাসহ মোট ৩০ লাখ টাকার প্রাইজমানি ঘোষণা করা হয়েছে। দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্রীড়াঙ্গনে এত বড় প্রাইজমানির টুর্নামেন্ট এবারই প্রথম, যা শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উন্মাদনা সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে নেতানিয়াহুকে কেন না করলেন সৌদি যুবরাজ?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে নেতানিয়াহুকে কেন না করলেন সৌদি যুবরাজ?

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পূর্বে ইরানে সরাসরি হামলার সম্ভাবনা হ্রাস পাওয়ায় যুদ্ধের নতুন একটি ফ্রন্ট খোলার চেষ্টা করছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান পরিচালনার জন্য রিয়াদকে সহায়তার প্রস্তাব দিয়েছেন এই যুদ্ধবাজ প্রধানমন্ত্রী। তবে সৌদি আরবের নেতৃত্বাধীন অভিযানে ইসরাইলের অংশগ্রহণের প্রস্তাবে আপত্তি জানিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে যুক্তরাষ্ট্রের মাধ্যমে সৌদি আরবের কাছে প্রস্তাব পাঠিয়েছিল তেল আবিব। কিন্তু সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রস্তাবটির বিরোধিতা করেছেন। যুবরাজের উদ্বেগ, এই মুহূর্তে ইয়েমেনে ইসরাইলের সামরিক অভিযান সৌদি জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

বিষয়টি সম্পর্কে অবগত আরেকটি সূত্র হারেৎজকে জানিয়েছে, ইসরাইলের প্রত্যাশা ছিল, যুক্তরাষ্ট্রের দুই মিত্র দেশের মধ্যে সামরিক সহযোগিতা আঞ্চলিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার পথ তৈরি করবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেয়ার জন্য আহ্বান জানিয়ে আসছেন। রিয়াদের অবস্থান হলো, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিশ্চিত না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয়। যদিও, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোর বিরোধী নেতানিয়াহু।

ইয়েমেনে ইসরাইলের সামরিক অংশগ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয়ে সৌদি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। ফলে তার অনুমতি ছাড়া ইয়েমেন যুদ্ধে ইসরাইলের অংশগ্রহণের সুযোগ কঠিন বলে মনে করা হচ্ছে।

নেতানিয়াহু দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে কাজ করে আসছেন। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দুই দেশ এ বিষয়ে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছিল। রিয়াদ-তেল আবিব চুক্তি নেতানিয়াহুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সে কারণেই ওই বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পূর্ববর্তী সপ্তাহগুলোতে গাজা সংঘাত বিস্তৃত হওয়া থেকে বিরত থাকার চেষ্টা করেছিলেন নেতানিয়াহু।

ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, হামাসের হামলার পরিকল্পনা সম্পর্কে নেতানিয়াহুকে প্রথম সতর্ক করেছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে ইসরাইলের প্রধানমন্ত্রী সেই সতর্কবার্তা অনুযায়ী পদক্ষেপ নেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে জাল টাকায় নেওয়া চেইন উদ্ধার, গ্রেফতার ২

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


রাজশাহীতে জাল টাকায় নেওয়া চেইন উদ্ধার, গ্রেফতার ২

 রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঢাকার খিলক্ষেত থেকে তাঁদের গ্রেফতার করা হয়। এ সময় রাজশাহী ও বগুড়ার দুটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে বোয়ালিয়া মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, গত ২৪ সেপ্টেম্বর সাহেববাজারের আশা জুয়েলারি স্টোরে সেনাসদস্য পরিচয়ে গিয়ে স্বর্ণের গয়না কেনার কথা বলেন এক ব্যক্তি। পরে ২৭ সেপ্টেম্বর তিনি দোকান থেকে আট আনা এক রতি ওজনের একটি স্বর্ণের চেইন নেন। চেইনটির দাম ছিল ১ লাখ ১৫ হাজার টাকা। মূল্য পরিশোধের জন্য তিনি এক হাজার টাকা মূল্যমানের ১১৫টি নোট দেন। দোকানমালিকের বাবা নোটগুলো যাচাই করে জাল বলে শনাক্ত করেন। এর আগেই চেইন নিয়ে পালিয়ে যান ওই ব্যক্তি।
ঘটনার তদন্তে নেমে গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার খিলক্ষেতের জামতলা মোড় থেকে মোঃ রিয়াজুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বেলা সাড়ে ১২টার দিকে মা জুয়েলার্সের মালিক মোঃ রোমানকে গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে রাজশাহীর দোকান থেকে নেওয়া চেইনটি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, একই কৌশলে গত ৬ অক্টোবর বগুড়ার নিউ মার্কেটের তামান্না জুয়েলার্স থেকে ১ লাখ ২২ হাজার টাকার জাল নোট দিয়ে একটি স্বর্ণের চেইন আত্মসাৎ করেন রিয়াজুল। ওই চেইনটিও উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাঁর কাছ থেকে একটি মুঠোফোন ও নগদ ১৪ হাজার ৯৭২ টাকা জব্দ করা হয়। গ্রেফতার রিয়াজুলের বিরুদ্ধে বদরগঞ্জ ও ঢাকার খিলক্ষেত থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা রয়েছে। গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার দুপুরের আগে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঐতিহ্যবাহী আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি শিক্ষানুরাগী আরাফাত হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


ঐতিহ্যবাহী আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি শিক্ষানুরাগী আরাফাত হোসেন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী আরাফাত হোসেন। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা নিয়ে তাঁর এ দায়িত্ব গ্রহণকে ঘিরে নতুন আশার সঞ্চার হয়েছে।

আরাফাত হোসেন উপজেলার কুসুমদী গ্রামের প্রয়াত চান মিয়ার ছেলে। তিনি ইতিপূর্বেও বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নিজস্ব অর্থায়নে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করেন। তাঁর এ উদ্যোগ বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখেছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

নতুন সভাপতি আরাফাত হোসেন বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তি। একটি বিদ্যালয়কে প্রকৃত অর্থে আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি পরিচ্ছন্ন, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। শিক্ষার্থীরা যেন আনন্দময় পরিবেশে পড়াশোনা করে নিজেদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে পারে, সে লক্ষ্যে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা কামনা করছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা সুলতানা বলেন,বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নতুন সভাপতি ইতিপূর্বেই নিজস্ব অর্থায়নে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করেছিলেন। তাঁর এই উদ্যোগ বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে সহায়ক হয়েছে। আমরা আশা করি, তাঁর সহযোগিতা ও উদ্যোগে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন সভাপতির উদ্যোগ, শিক্ষকদের নিষ্ঠা এবং অভিভাবকদের সহযোগিতায় ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিক বিকাশে বিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%