০৮:২৪ পি.এম
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন জানিয়েছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মাঝে চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোর মধ্যে আরও সুদৃঢ় হবে। তিনি আশা করেন, সহযোগিতার নতুন নতুন দিগন্ত উন্মোচিত হবে।
রাষ্ট্রদূত টেকসই উন্নয়ন, দুর্যোগের ঝুঁকি হ্রাস, ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযান, রেসকিউ সেন্টার স্থাপন এবং মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সোমবার (১৫জুন) সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে সাক্ষাৎকালে তিনি সহযোগিতার বিষয়গুলো তুলে ধরেন।
আরও পড়ুন: চার জেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৮, আহত ২
সাক্ষাতে ত্রাণমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সহযোগিতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ ও সরকারের প্রতি অভিনন্দন জানান। তিনি দুর্যোগের নতুন নতুন ধরণ ও পরে প্রতিকারে যৌথ গবেষণার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি বলপ্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন, মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন