০৯:৪৮ এম
ছয় মাস পর কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়েছে। এবার শনিবার (২৭ জুন) সকালে ৭টা থেকে শুরু হয়েছে টাকা বোঝাইয়ের কাজ।
মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে চার শতাধিক মানুষের একটি দল বস্তাভর্তি টাকা গণনা করার কাজে জড়িত আছেন। প্রতি তিন মাস পর পর দানবাক্সগুলো খোলার নিয়ম থাকলেও বিভিন্ন কারণে এবার ছয় মাস পর বক্সগুলো খোলা হয়েছে। ফলে নতুন করে বসানো হয়েছে আরও দুটি দানবাক্স।
একটি তথ্য অনুযায়ী, গত বছরের ২৭ ডিসেম্বর তিন মাস ২৭ দিন পর মসজিদটির দানবাক্সগুলো খুলে ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া গিয়েছিল।
আরও পড়ুন: রংপুরে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে এনসিপির মোটরসাইকেল শোডাউন
এ ছাড়া, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালঙ্কারও পাওয়া গিয়েছে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক এবং পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ নাহিদ হাসনা খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন