০৫:১১ পি.এম
কুমিল্লার লাকসামের নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ৭ দফা দাবি জানিয়ে স্মারকলিপি পেশ করেছে। এই স্মারকলিপিটি কলেজ অধ্যক্ষের কাছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখার পক্ষ থেকে দেওয়া হয়।
স্মারকলিপিটি সোমবার (৩১ আগস্ট) কলেজের অধ্যক্ষ মনির আহমেদের নিকট প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, হোস্টেলে আবেদনের সময়সীমা বৃদ্ধি, জামানত ফি প্রত্যাহার, হোস্টেল ফি ৯ হাজার টাকা থেকে কমিয়ে ৬ হাজার টাকায় নির্ধারণ, কলেজ মাঠের সংস্কার, লাইব্রেরিতে নতুন বই সংযোজন, পানির ফিল্টার মেরামত এবং লাইব্রেরিতে নতুন পানির ফিল্টার স্থাপনের দাবি জানানো হয়েছে।
আরও পড়ুন: শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
এ সময় উপস্থিত ছিলেন নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ফখরুল লতিফ, ছাত্রশিবিরের জেলা কলেজ সম্পাদক নাজমুল ইসলাম, কলেজ শাখার সভাপতি মোবারক হোসেন রায়হান এবং সেক্রেটারি মোহাম্মদ সাকিল উদ্দিনসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন