ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী


প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে এবং কেউ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না। জনগণের স্বাস্থ্যের যত্ন নিশ্চিত করতে হবে এবং মারাত্মক রোগগুলো প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে সরকার দেশের বিভিন্ন স্থানে 'হোম-টু-হোম হেলথ স্ক্রিনিং' কার্যক্রম শুরু করবে।

বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের লেক পার্কে হাইজিন ফর হেলথ বাংলাদেশের (সু-স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যবিধি বাংলাদেশ) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন আরও জানান, সরকার ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিবে এবং এর ৮০ শতাংশই নারী হবে। এই নারী স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে গিয়ে সাধারণ নারীদের স্তন ক্যানসার ও জরায়ু ক্যানসার পরীক্ষা করার পদ্ধতি শেখাবেন। যাতে প্রাথমিক অবস্থাতেই রোগ শনাক্ত করে দ্রুত চিকিৎসা প্রদান করা যায়। স্বাস্থ্যকর্মীরা একটি বিশেষ বক্স নিয়ে বাড়ি বাড়ি যাবেন এবং রক্তচাপ, ওজন, ডায়াবেটিস, লিপিড প্রোফাইল পরীক্ষার পাশাপাশি ঘরে বসেই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার সুবিধা দেবেন।

আরও পড়ুন: সিআরপি প্রতিষ্ঠাতা ড. ভ্যালেরি টেইলর সিবিই পদকে ভূষিত

মন্ত্রী বলেন, সুস্থ থাকতে হলে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে থাকার বিকল্প নেই। একটি সুস্থ ও জ্ঞানভিত্তিক সমৃদ্ধ জাতি গঠনের পূর্বশর্ত হলো জনসচেতনতা ও সুস্বাস্থ্য।

মন্ত্রী সিজারিয়ান সেকশন বেড়ে যাওয়ার বিষয়টিও উল্লেখ করেন এবং বলেন, বর্তমানে অধিকাংশ শিশু সিজারিয়ান সেকশনের (সিজার) মাধ্যমে জন্মগ্রহণ করছে। সিজারের পর প্রকৃতি ও সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে বড় প্রোটিনের উৎস ‘শালদুধ’ শিশুদের দেওয়া হচ্ছে না। মাতৃকর্মপরিকল্পনা, অবহেলা এবং জীবনযাত্রার পরিবর্তনের কারণে মাতৃদুগ্ধ পান করানোর হার কমে যাচ্ছে, যা শিশুদের মারাত্মক পুষ্টিহীনতার দিকে ঠেলে দিচ্ছে। নির্দিষ্ট অঞ্চলে (যেমন ব্রাজিলে) তীব্র প্রোটিনের অভাবে রোগীরা আমাশয়ে আক্রান্ত হওয়ার পর মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন।

সভায় উপস্থিত ছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ এর খেতাব প্রাপ্ত সামানজার সাঈদ, গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, গুলশান সোসাইটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মৃধাসহ আরও অনেক প্রমাণ্য ব্যক্তি।

আরও পড়ুন: সিলেট সীমান্তে অস্ত্র-গুলিসহ দুই ভারতীয় নাগরিক গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিবিয়ায় টর্চার সেলে আটকে ৬ যুবক, মুক্তিপণের জন্য নির্যাতন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১০:০২ পি.এম


লিবিয়ায় টর্চার সেলে আটকে ৬ যুবক, মুক্তিপণের জন্য নির্যাতন

 

লিবিয়ার অন্ধকার টর্চার সেলে আটকা পড়েছেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৬ যুবক, যাঁরা অবৈধ পথে ইতালি যাওয়ার প্রলোভন তুলে মানবপাচারকারী চক্রের হাতে জিম্মি রয়েছেন। তাঁদের মুক্ত করার জন্য পরিবারের কাছে দাবি করা হচ্ছে দেড় কোটি টাকা মুক্তিপণ। মুক্তিপণ না দিলে চলেছে নির্মম নির্যাতন, এবং সেই নির্যাতনের ভিডিও স্বজনদের কাছে পাঠানো হচ্ছে।

যুবকরা হলেন- মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের দিশাবন্দ গ্রামের শাহাদাত হোসেন (২০), মানিকুল ইসলাম (২০), মো. সোহেল (২৭), তাজ মোহাম্মদ (২৫), ফয়সাল (২০) এবং লক্ষণপুর ইউনিয়নের বেতিয়াপাড়া গ্রামের মেহেদী হাসান (২১)।

মানিকুল ইসলামের মা জানান, আমি সম্পত্তি বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম, যাতে সে পরিবারের ভাগ্য পরিবর্তন করতে পারে। কিন্তু দালাল মানিক ইতালির প্রতারণার মাধ্যমে তাকে লিবিয়ায় নিয়ে মানবপাচারকারী চক্রের কাছে বিক্রি করে দেয়। সেখানে প্রতিদিন আমার ছেলের ওপর নির্মম নির্যাতন করা হচ্ছে। খাবারও ঠিকভাবে দেওয়া হচ্ছে না। মারধর করে রক্তাক্ত অবস্থার ভিডিও আমাদের কাছে পাঠানো হচ্ছে। এরপর আমার ছেলেকে মুক্তি দেওয়ার শর্তে ২৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। আমি সরকারের কাছে বিনীত দাবি জানাচ্ছি, আমার ছেলেকে নিরাপদে ফেরত দিন।

মানিকুলের বাবা মাহবুবুর রহমান এবং মেহেদী হাসানের বাবা শাহ আলম জানান, প্রায় ৮-৯ মাস আগে দিশাবন্দ গ্রামের বেলাল হোসেনের ছেলে মানিকের মাধ্যমে তার ভাই সামছুল আলমকে ২০ লাখ ও ১৮ লাখ টাকা করে মোট ৩৮ লাখ টাকা দেওয়া হয় ইতালি পাঠানোর জন্য। কিন্তু ইতালি নেওয়ার বদলে তাঁদের লিবিয়ায় আটকে রেখে চরম নির্যাতন করা হচ্ছে। গত ১৫-২০ দিন ধরে এদের একটি গোপন আস্তানায় আটকে রেখে প্রতি যুবকের জন্য ২৫ লাখ টাকা করে মোট দেড় কোটি টাকা মুক্তিপণ দাবি করছে পাচারকারীরা। নির্যাতনের লোমহর্ষক দৃশ্য ইমো ও হোয়াটসঅ্যাপে স্বজনদের কাছে পাঠিয়ে টাকা আদায়ের জন্য মানসিক চাপ তৈরি করা হচ্ছে।

ফয়সালের বাবা ছিদ্দিকুর রহমান জানিয়েছেন, আমার সন্তান জীবিত না মৃত - এ বিষয়ে দালাল মানিক আমাকে নিশ্চিত করে কিছু জানায়নি। তবে তাঁর সঙ্গে থাকা আমাদের এলাকায় ছেলেরা জানিয়েছে, আমার সন্তানকে নির্মম নির্যাতনের পর হত্যা করা হয়েছে। এখন তারা জানাচ্ছে, লাশ দেশে আনতেও দালাল চক্রকে ১৭ লাখ টাকা দিতে হবে। আমি, একজন অসহায় বাবা হিসেবে, আমার সন্তানের মরদেহটি অন্তত দেশে ফিরিয়ে এনে শেষবারের মতো দেখতে চাই।

যুবকদের জিম্মি ও নির্যাতনের লোমহর্ষক ভিডিও এলাকায় ছড়িয়ে পড়ার পর গত ১০-১২ দিন ধরে অভিযুক্ত দালাল সামছুল আলমসহ তার পরিবারের সব সদস্য ঘরবাড়ি ছেড়ে পলাতক। লিবিয়ায় অবস্থানরত মূল দালাল মানিকও এখন ভুক্তভোগী পরিবারগুলোর ফোন ধরছেন না। নিঃস্ব পরিবারগুলো ইতোমধ্যে প্রিয়জনদের অক্ষত অবস্থায় ফিরে পেতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন দিয়েছেন এবং সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ বিষয়টি সম্পর্কে জানান, অবৈধ পথে কে, কীভাবে কোন দালালের মাধ্যমে বিদেশে গিয়েছেন সেই বিষয়ে এখন পর্যন্ত পুলিশ সুনির্দিষ্ট তথ্য বা লিখিত অভিযোগ পায়নি। তবে অভিযোগ পেলে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ

দিল্লির রাজপথে আন্দোলনরত তরুণ শিক্ষার্থীদের ওপর নির্বিচারে লাঠিপেটার ঘটনায় গর্জে উঠেছেন বলিউডের বরেণ্য অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

দিল্লি পুলিশের হিংস্র ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলছেন, তাদের ‘গুন্ডা’ ও বিদেশি এজেন্টের সঙ্গে তুলনা করা উচিত। এই প্রভাবশালী অভিনেতা এক ভিডিও বার্তায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন এবং রাজপথে নামা শিক্ষার্থীদের সাহস না হারিয়ে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশি হামলার ঘটনার পরপরই সিজেপির সামাজিক যোগাযোগমাধ্যমে নাসিরুদ্দিন শাহর ভিডিওটি শেয়ার করা হয়। ভিডিওতে তিনি অত্যন্ত ক্ষুব্ধ কণ্ঠে বলেন, "যদি একজন অশিক্ষিত ব্যক্তি এই দেশের নেতৃত্ব দেয়, তবে তার ইচ্ছা থাকবে পুরো দেশ যেন তার মতোই অশিক্ষিত, অবিবেচক, অযোগ্য ও নির্মম হয়ে ওঠে।"

শিক্ষার্থীদের ওপর পুলিশি আক্রমণের নিন্দা জানিয়ে নাসিরুদ্দিন শাহ বলেন, "আমার মন ভীষণ ভারাক্রান্ত এবং আমি রাগে ফুঁসছি। মুখে মুখোশ আর হাতে লাঠি নিয়ে ওরা গুন্ডার মতো আচরণ করছে। এই পুলিশদের বলব, কখনো নিজেদের সন্তানদের কথাও ভাবুন। এটাও ভাবুন, একদিন আপনাদেরও এর পরিণাম ভোগ করতে হবে।" তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের অভয় দিয়ে আরও বলেন, "সাহস হারাবেন না, বহু মানুষ আপনাদের সঙ্গে আছে। দেশের তরুণ প্রজন্মের ওপর আমার ভরসা আরও বেড়ে গেছে, আমরা আপনাদের পাশেই আছি।"

অন্যদিকে, পুলিশের দাবি, বিক্ষোভকারীরা আক্রমণাত্মক আচরণ করায় তারা বলপ্রয়োগ করতে বাধ্য হয়েছে। কিন্তু ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগে দেখা যায়, নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর বেপরোয়া লাঠিপেটা ও টিয়ারগ্যাস ছুড়ে দিয়েছে পুলিশ। সাধারণ পোশাকে থাকা কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তিকেও হাতুড়ি ও লাঠি হাতে শিক্ষার্থীদের পেটাতে দেখা গেছে।

মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনইইটি)-সহ শিক্ষাব্যবস্থার নানা অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদেই মূলত এ আন্দোলনের সূত্রপাত হয়েছে। আন্দোলনকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তরে ইতিমধ্যে সমাজকর্মী সোনম ওয়াংচুক অনশন শুরু করেছেন। এছাড়া বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীও আন্দোলনকারীদের পক্ষে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নিলে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। সরকারের সঙ্গে প্রাথমিক আলোচনা হলেও, দিল্লি পুলিশের নির্মম আচরণের পর আন্দোলন আরও তীব্র রূপ নিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মমেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ত্রাণ প্রতিমন্ত্রী, সহ-সভাপতি এমপি ওয়াহাব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


মমেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ত্রাণ প্রতিমন্ত্রী, সহ-সভাপতি এমপি ওয়াহাব

 ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সহ-সভাপতি মনোনীত করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ইঞ্জি. এম. ইকবাল হোসাইনকে সভাপতি হিসেবে এবং ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদকে সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

এই তথ্যটি নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক (ডিডি) ডা. মো. জাকিউল ইসলাম, যিনি আজ বুধবার বিকেলে বাসসকে জানান।

এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী শরীফ উদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সহ-সভাপতি মনোনীত করার বিষয়টি উল্লেখ করা হয়।

ডা. জাকিউল ইসলাম আরও উল্লেখ করেন, ২১ সদস্য বিশিষ্ট এই ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন।

বাকিরা পদাধিকারবলে এবং মনোনীত সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলে তাদের নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হবে। দাফতরিক চিঠির মাধ্যমে সদস্যদের বিষয়টি অবহিত করার কথাও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘কমিটির টিম’ মন্তব্যের জেরে আইনি পদক্ষেপের পথে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


‘কমিটির টিম’ মন্তব্যের জেরে আইনি পদক্ষেপের পথে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার বেশ কিছু ম্যাচে বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে সবচেয়ে আলোচিত হলো মিশর ম্যাচ, যেখানে দুর্দান্ত কামব্যাকে জয় পেয়েছিল মেসিরা। কিন্তু রেফারির বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের জেরে আর্জেন্টিনাকে "কমিটির টিম" হিসেবে আখ্যা দেয় মিশরের সমর্থকরা।

এবার সেই ঘটনার জেরে আইনি লড়াইয়ে নামতে চলেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (আফা)।

টুর্নামেন্ট চলাকালীন লিওনেল মেসি ও পুরো আর্জেন্টিনা দলের বিরুদ্ধে পরিকল্পিত সাইবার আক্রমণ, ভিত্তিহীন অভিযোগ এবং ভুয়া খবর (ফেক নিউজ) ছড়ানোর অভিযোগে বেশ কয়েকটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ও ব্যবহারকারীর বিরুদ্ধে কড়কান মানহানির মামলার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।

আর্জেন্টিনার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম লা নাসিওন-এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপ ফুটবল চলাকালে ও পরবর্তী সময়ে মেসিদের কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক ও অপপ্রচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিশ্চিত করার জন্য ইতোমধ্যে একটি বিশেষ আইনজীবী দল গঠন করেছে এএফএ।

মূলত রাউন্ড অব সিক্সটিনে মিসরকে ৩-২ ব্যবধানে হারানোর পর প্রতিপক্ষ দলের কোচ ও খেলোয়াড়েরা প্রকাশ্যে ফিফার বিরুদ্ধে আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ তুললে এই বিতর্কের সূত্রপাত হয়।

যদিও ফিফার রেফারিং বিভাগের প্রধান পিয়েরলুইজি কোলিনা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অনভিপ্রেত বলে উড়িয়ে দিয়েছেন।

পরবর্তীতে ফাইনাল ম্যাচ শেষে স্প্যানিশ খেলোয়াড়দের সঙ্গে লেয়ান্দ্রো পারেদেসের উত্তপ্ত বাকবিটণ্ডা ও হাতাহাতি এবং লিসান্দ্রো মার্তিনেজসহ বেশ কয়েকজন আর্জেন্টাইন তারকা খেলোয়াড়ের আচরণ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়।

ফাইনালের পর থেকেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে কৃত্রিমভাবে বিকৃত (এডিটেড) ছবি, বিতর্কিত ভিডিও ও মিথ্যা তথ্য ছড়িয়ে আর্জেন্টিনা দল ও অধিনায়ক লিওনেল মেসির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয় বলে অভিযোগ তুলেছে এএফএ।

বর্তমানে এএফএ-র আইনজীবী দল ইনস্টাগ্রাম, এক্স (সাবেক টুইটার) এবং টিকটকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো স্ক্যান করে ভুয়া পোস্ট, কুরুচিপূর্ণ মন্তব্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার প্রমাণ সংগ্রহের কাজ চালাচ্ছে।

সংস্থাটির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কেবল বিভ্রান্তিকর তথ্য তৈরি করা মূল কারিগররাই নন, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব সাধারণ ব্যবহারকারী এসব ফেক নিউজ ও বিভ্রান্তিকর পোস্ট শেয়ার করে ছড়িয়ে দিয়েছেন, তাদের চিহ্নিত করেও আইনি ব্যবস্থার আওতায় আনা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%