ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

কারাবন্দির জন্য আনা পাউরুটির ভেতরে মিলল গাঁজা ও ইয়াবা


কারাবন্দির জন্য আনা পাউরুটির ভেতরে মিলল গাঁজা ও ইয়াবা

রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় নেওয়ার সময় এক হাজতির হাতে থাকা পাউরুটির ভেতর থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

রোববার (২ আগস্ট) আদালত-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, আসামি মামুনকে সিএমএম ১১ নম্বর আদালতে নিয়মিত হাজিরার জন্য আনা হয়। শুনানি শেষে তাকে আবার হাজতখানায় নেওয়ার সময় আদালত প্রাঙ্গণে তার এক স্বজন খাবার হিসেবে একটি পাউরুটি দেন। পরে ডিএমপি প্রসিকিউশন বিভাগের এসকর্ট কনস্টেবলের সঙ্গে হাজতখানায় প্রবেশের আগে নিয়মিত তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় দায়িত্বপ্রাপ্ত হাজত ইনচার্জের সন্দেহ হলে পাউরুটিটি পরীক্ষা করা হয়। অদূরেই পাউরুটির ভেতরে কাগজে মোড়ানো তিনটি ছোট গাঁজার পুরিয়া এবং তিনটি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে দুধের কৌটায় শক্তিশালী আইইডি বোমা উদ্ধার

ডিএমপি প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল গণমাধ্যমকে বলেন, আমি দায়িত্বে থাকা কনস্টেবলের সঙ্গে কথা বলেছি। আসামিকে আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় তার স্বজনরা খাবার দেওয়ার জন্য জোরাজুরি করছিল। কনস্টেবল প্রথমে রাজি না হলেও মানবিক বিবেচনায় একটি পাউরুটি নিতে দেন। রুটিন তল্লাশিতে প্রথমে কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কারণ তখন কারও ধারণা ছিল না যে পাউরুটির ভেতরে মাদক লুকিয়ে রাখা হতে পারে। পরে আবার পরীক্ষা করে পাউরুটিতে একটি ছোট ছিদ্র দেখতে পাওয়া যায়। সেটি খুঁটিয়ে দেখার পর ভেতর থেকে গাঁজার কয়েকটি ছোট প্যাকেট উদ্ধার করা হয়। এরপর সংশ্লিষ্টদের খোঁজ করা হলেও যারা খাবারটি দিয়েছিল, তারা ইতোমধ্যে চলে যায়।

এদিকে ঘটনার পর সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। ফুটেজ দেখে কে খাবারটি দিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে। প্রয়োজনে হাজতিকেও জিজ্ঞাসাবাদ করা হবে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের চার সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৯ এম


বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের চার সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পূর্বের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন চার সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সভাপতির দায়িত্ব পেয়েছেন অপর্না রায় দাস এবং সাধারণ সম্পাদক হচ্ছেন বাবু মিল্টন বৈদ্য। ছবি: কোলাজ।

আজ রোববার বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজয় কান্তি সরকারের আহ্বানে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে সংগঠনটির সহযোগী সংগঠন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পূর্বের বিদ্যমান সকল কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। অল্প কিছু সময়ের মধ্যে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের চার সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুমোদিত আংশিক কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হিসেবে আছেন অপর্না রায় দাস, সিনিয়র সহ-সভাপতি রমেশ দত্ত, সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন বাবু মিল্টন বৈদ্য এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক তপন কুমার বসু (মিন্টু)।

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্যে আরও জানানো হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ক্যাপিটাল ড্রামার নতুন নাটক

তৌসিফ ও মালাইকার ‘আমার রাজ্যে তুমি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০১:১২ এম


তৌসিফ ও মালাইকার ‘আমার রাজ্যে তুমি

অভিনেতা তৌসিফ মাহবুব। তিনি সমসাময়িক প্রায় সকলের সঙ্গেই জুটি বেঁধেছেন। অন্যদিকে, মালাইকা চৌধুরী তার ক্যারিয়ার সবে শুরু করেছেন। তিনি বড় বোন মেহজাবীন চৌধুরীর পদাঙ্ক অনুসরণ করে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন। এবার, তিনি প্রথমবারের মতো অভিনয় করলেন তৌসিফের সঙ্গে। নাটকের নাম ‘আমার রাজ্যে তুমি’। এটি বানিয়েছেন মাসরিকুল আলম। নাটকটি ভালোবাসা, ভাগ্য এবং সম্পর্কের টানাপোড়েনের গল্প বলবে এবং এটি আসবে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে। নাটকটিতে তৌসিফ ও মালাইকার সঙ্গে রয়েছেন কেয়া পায়েল। নাটকটি নিয়ে নির্মাতা মাসরিকুল বলেন, এটা এমন কিছু মানুষের গল্প, যারা গভীরভাবে একে অপরকে ভালোবাসলেও, সময়, ভুল সিদ্ধান্ত এবং ভাগ্যের কাছে শেষ পর্যন্ত হেরে যায়। সম্পর্কের জটিলতা এবং তার প্রভাব নিয়ে গল্পটির মূল আখ্যান তৈরি হয়েছে। তিনি আরও বলেন, ‘আমি চেয়েছি দর্শক শুধু একটি সম্পর্ক নয়, সম্পর্কের পর মানুষের ভিতরে কী ঘটে, সেটাও অনুভব করুক। আশা করি নাটকটি শেষ হওয়ার পরও এর চরিত্রগুলো দর্শকের মনে অনেক দিন বেঁচে থাকবে।’ নাটকটি শিগগিরই আসবে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাধবপুরে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ২০ মিনিট বিদ্যুৎ থাকলেই ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদন মোঃ শরীফ উদ্দিন

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০১:১৫ এম


মাধবপুরে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ২০ মিনিট বিদ্যুৎ থাকলেই ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারের অভিযোগ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান ঘন ঘন লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ এলে অনেক সময় ২০ মিনিটও স্থায়ী হয় না, আবার চলে গেলে ২ থেকে ৩ ঘণ্টার আগে সংযোগ ফিরে আসে না। এতে জনজীবন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থী এবং শিল্প-কারখানার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দিন-রাত মিলিয়ে অসংখ্যবার বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে গরমে শিশু, বৃদ্ধ ও রোগীরা সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন। রাতে ঘুম ব্যাহত হচ্ছে, শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারছে না এবং বিদ্যুৎনির্ভর ছোট ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
মাধবপুরের কয়েকজন ব্যবসায়ী বলেন, হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় ফ্রিজ, কম্পিউটার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিদ্যুতের এমন অনিয়মিত সরবরাহে স্বাভাবিক ব্যবসা পরিচালনা করাও কঠিন হয়ে পড়েছে।
শুধু সাধারণ মানুষই নন, মাধবপুরের চা শিল্পও বিদ্যুৎ সংকটের কারণে ক্ষতির মুখে পড়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের ফলে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, চলতি বছরেও মাধবপুরে ঘন ঘন লোডশেডিং নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশিত হয়েছে এবং স্থানীয়রা বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ দাবি করেছেন।

স্থানীয়দের দাবি, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের প্রকৃত কারণ জানিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ কমে আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুনি ও ধর্ষক প্রতিরোধ দিবসে’ জাবিতে মৌন মিছিল ও প্রদীপ প্রজ্বালন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০১:২২ এম


খুনি ও ধর্ষক প্রতিরোধ দিবসে’ জাবিতে মৌন মিছিল ও প্রদীপ প্রজ্বালন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘খুনি ও ধর্ষক প্রতিরোধ দিবস’ উপলক্ষে একদল শিক্ষার্থী মৌন মিছিল ও প্রদীপ প্রজ্বালন কর্মসূচি পালন করেছেন। রবিবার (২ আগস্ট) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের ব্যানারে একটি মৌন মিছিল বের করা হয়।

মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়, সেখানে শিক্ষার্থীরা প্রদীপ প্রজ্বালন করেন। এরপর সংক্ষিপ্ত সমাবেশ এবং প্রতিবাদী গান পরিবেশনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সমাবেশে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি প্রমা রাহা বলেন, ১৯৯৯ সালে বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ধর্ষণবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি উল্লেখ করেন, ‘তৎকালীন আন্দোলনে ধর্ষণের বিরুদ্ধে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছিল এবং অপরাধীদের বিচারের আওতায় আনা হয়েছিল। সেই আন্দোলনে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটও সক্রিয় ভূমিকা পালন করেছিল।’

বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে তিনি বলেন, ‘আজও ক্যাম্পাসে নিপীড়নের ঘটনা ঘটছে। প্রশাসন কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। আমাদের এই মৌন মিছিল নীরবতা নয়, বরং ভেতরের ক্ষোভ ও প্রতিবাদের প্রতীক। আমরা বিশ্বাস করি, এই প্রতিবাদের শক্তি ধর্ষক, তাদের সহযোগী এবং অন্যায়ের পক্ষে অবস্থানকারীদের বিরুদ্ধে বার্তা পৌঁছে দেবে।’

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সেমন্তী রোদসী বলেন, ২৭ বছর আগে এই দিনে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে বিচার নিশ্চিত হয়েছিল। তিনি মন্তব্য করেন, ‘সাম্প্রতিক সময়েও ক্যাম্পাসে নিপীড়নের ঘটনা ঘটেছে। কিন্তু আন্দোলন-সংগ্রাম হওয়ার পরও এখনো বিচার নিশ্চিত হয়নি। এর জন্য প্রশাসনের গাফিলতি যেমন দায়ী, তেমনি শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি ঐক্যের অভাবও একটি কারণ।’

তিনি আরো বলেন, ‘গান, কবিতা কিংবা সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে সবাইকে একত্রিত থেকে অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যেতে হবে। ঐক্যবদ্ধ থাকলে অপরাধীদের বিচারের আওতায় আনা সম্ভব।’

ইতিহাস বিভাগের শিক্ষার্থী লামিশা জামান বলেন, ১৯৯৯ সালের আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধের একটি মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। তিনি বলেন, ‘আজ ২৭ বছর পরও বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ, নিপীড়ন ও বিচারহীনতার অভিযোগ রয়েছে। এই বাস্তবতায় জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের উদ্যোগে আমরা মৌন মিছিল ও প্রদীপ প্রজ্বালনের আয়োজন করেছি। সংস্কৃতির ভাষায় আমরা সব ধরনের অন্যায়, অবিচার, ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার থাকব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%