ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

আবার জেলে যাবো: বিরোধীদলীয় নেতাকে প্রশ্ন পানিসম্পদ মন্ত্রীর


আবার জেলে যাবো: বিরোধীদলীয় নেতাকে প্রশ্ন পানিসম্পদ মন্ত্রীর

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে প্রশ্ন করেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা আবার একসঙ্গে জেলে যাবেন কি না।

রমবার সংসদে বাজেট আলোচনায় বিরোধী দলের সমালোচনা করে তিনি এ প্রশ্ন তুলে ধরেন।

মন্ত্রী বলেন, “খালেদা জিয়ার নেতৃত্বে কঠিন আন্দোলন করে আজকের এই সংসদে আমরা এসেছি। ঐক্য খুবই জরুরি। ঐক্যের ওপর আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। ঐক্য নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বর্তমান বিরোধীদলীয় নেতা, কাশিমপুর জেলখানার কথা তো নিশ্চয়ই মনে পড়ে? আমরা একসঙ্গে ছিলাম, আমরা ভিন্ন ছিলাম না। আমরা নামাজ পড়েছি, খাওয়া-দাওয়া করেছি, আলোচনা করেছি এবং ফ্যাসিস্টদের থেকে মুক্তির জন্য কৌশল নির্ধারণ করেছি।”

আরও পড়ুন: রাজশাহীতে স্ত্রীর মুখ ও শরীর অ্যাসিডে ঝলসে দিল স্বামী শহিদুল ইসলাম

এরপর বিরোধীদলীয় নেতা মাইক ছাড়াই কিছু একটা বলেন। তখন শহীদ উদ্দীন চৌধুরী হেসে বলেন, “আবার যাব? ইনশাআল্লাহ।” এরপর তিনি আরো বলেন, “আবার আমাদেরকে যেতে (জেলে) হবে না। কারণ এই দেশের মানুষ তারেক রহমানের সঙ্গে আছে। এদেশের মানুষ প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে ছিল, এদেশের মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছিল। বিরোধীদলীয় নেতা, আপনারা আবার যাওয়ার ব্যবস্থা করবেন না।”

পানিসম্পদ মন্ত্রী বিএনপি সরকারের প্রতিহিংসাপরায়ণ হবে না দাবি করেছেন। তার তার ভাষ্য, ভালো কাজের মাধ্যমে সরকার প্রতিশোধ নেবে। তিনি উল্লেখ করেন, “২০ হাজার কিলোমিটার খাল খনন এটি আরেকটা প্রতিশোধ।”

পানিসম্পদ মন্ত্রী বলেন, “পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্রসহ সারাদেশে চার হাজার কিলোমিটার নদী ভাঙন এলাকায় মানুষ মানবেতর জীবনযাপন করছে। তাদের চোখে-মুখে হতাশার ছাপ। তারা বাজেট জানে না, বোঝে না। তারা বাঁচতে চায়। আমি যখন কথা বলছি, তখন ২, ৩, ৪ কিলোমিটার ভাঙনের শিকার হচ্ছে।”

শহীদ উদ্দীন চৌধুরী বলেন, “সাত কোটি মানুষের জন্য পদ্মা ব্যারেজ বাস্তবায়ন এর প্রকল্প হাতে নিয়েছি। এই অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা নামে হোক বা অন্য যেকোনো নামে হোক, আমরা তা বাস্তবায়ন করব। চীন সফরে প্রধানমন্ত্রী আলোচনা করেছেন। চীনের রাষ্ট্রপতির পানি সম্পদের ওপর ব্যাপক জ্ঞান রয়েছে। তিনি এবং চীনের প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, তারা বাংলাদেশের মানুষের পক্ষে রয়েছেন। বাংলাদেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনায় যা কিছু দরকার, চীন সরকার তা করবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠকে জলবায়ু ও বিনিয়োগের আলোচনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বিভিন্ন স্থানে লোডশেডিং দিতে হচ্ছে, ঢাকাতেও দিতে হবে: জ্বালানিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৯:৪৮ পি.এম


দেশের বিভিন্ন স্থানে লোডশেডিং দিতে হচ্ছে, ঢাকাতেও দিতে হবে: জ্বালানিমন্ত্রী

জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, "আমাদের পাওয়ার সিস্টেম থেকে দুইটি পাওয়ার স্টেশন বন্ধ হয়ে গেছে।" তিনি উল্লেখ করেন যে, "টেকনিক্যাল ফল্টের কারণেই বন্ধ হয়েছে।" এর ফলে ৩ হাজার মেগাওয়াট সঞ্চালন লাইন থেকে বের হয়ে গেছে। এই বিষয়ে তিনি জানিয়েছেন যে, "বিষয়টি নিয়ে আমি আমাদের বিরোধীদলীয় নেতার সাথেও কথা বলেছি।"

রোববার সংসদের ৩০০ বিধিতে দাঁড়িয়ে তিনি এ মন্তব্য করেন।

হাসান মাহমুদ টুকু আরো বলেন, "এ জন্য দেশের বিভিন্ন স্থানে আমাদেরকে লোডশেডিং দিতে হচ্ছে। এমনকি ঢাকাতেও দিতে হবে।" তিনি আশা ব্যক্ত করেন, "আমি আশা করি আগামী দুইদিনের মধ্যে এ পরিস্থিতির উন্নতি হবে।"

এর আগে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "আ. লীগের আমলে জেলে থাকলেও সরকার দলীয় অনেক নেতার সম্পদের পরিমাণ বেড়েছে।" নাহিদ ইসলাম উল্লেখ করেন, "নিরাপত্তার কারণে একটি গাড়ি ভাড়া নিয়ে চলাচল করতে হয়।" তিনি আরো বলেন, "চলতি মাস শেষ হতে চলেছে। কিন্তু সেই ভাড়া এখনো দিতে পারিনি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাশকতা মামলায় শিবচরে যুবমহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী সানজিদা আক্তার গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৯:৫৫ পি.এম


নাশকতা মামলায় শিবচরে যুবমহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী সানজিদা আক্তার গ্রেপ্তার

মাদারীপুরের শিবচর উপজেলার নিজ বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবমহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক নেত্রী সানজিদা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার একটি দল উপজেলার উমেদপুর ইউনিয়নের কুমেরপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে সানজিদা আক্তারকে গ্রেপ্তার করা হয়। রোববার (২৮ জুন) তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

স্থানীয় সূত্র জানায়, অসুস্থ মাকে দেখতে কয়েকদিন আগে নিজ বাড়িতে এসেছিলেন সানজিদা আক্তার। এ তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

জানা গেছে, সানজিদা আক্তার উপজেলার উমেদপুর ইউনিয়নের বাসিন্দা ইসমাইল কবিরাজের মেয়ে। তিনি ঢাকা ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থী। শিক্ষাজীবনে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে তিনি যুবমহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, "নাশকতা মামলায় সানজিদা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লন্ডনের আদলে শিক্ষাবান্ধব বাজেট, এটি ঐতিহাসিক : আমান উল্লাহ আমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৯:৫৭ পি.এম


লন্ডনের আদলে শিক্ষাবান্ধব বাজেট, এটি ঐতিহাসিক : আমান উল্লাহ আমান

এমপি আমান উল্লাহ আমান প্রস্তাবিত বাজেটকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য স্মরণকালের অন্যতম ঐতিহাসিক ও মানবিক বাজেট হিসেবে অভিহিত করেছেন।

তিনি এসময় বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘ প্রবাসজীবনের অভিজ্ঞতা এবং লন্ডনের শিক্ষা ব্যবস্থার আদলে এবারের বাজেটে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

রবিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ বিষয়গুলো তুলে ধরেন।

পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য আমান বলেন, তিনি ১৯৯১ সাল থেকে বহু বাজেট দেখেছেন। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যে বাজেট উপস্থাপন করেছেন, তা অতীতে দেখা যায়নি। তার ভাষায়, এটি একটি মানবিক, দরিদ্রবান্ধব ও জনকল্যাণমুখী বাজেট।

শিক্ষাখাতে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রশংসা করে আমান বলেন, লন্ডনের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য ব্যাগ, জুতা, পোশাক ও মধ্যাহ্নভোজের যে ব্যবস্থা রয়েছে, সেই আদলে দেশের শিক্ষার্থীদের জন্যও উদ্যোগ নিতে দেখা গেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দীর্ঘ ১৮ বছরের বিদেশজীবনের অভিজ্ঞতার প্রতিফলন এই বাজেটে ফুটে উঠেছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানোর সিদ্ধান্তকে সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক উল্লেখ করে, তিনি বলেন, চাল, ডাল, আটা, তেল ও লবণসহ বিভিন্ন পণ্যের দাম কমাতে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। একইসঙ্গে স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ উন্নতির কথা তুলে ধরে তিনি বলেন, হার্টের রিং পরানোর খরচ ১ লাখ ১০ হাজার টাকা থেকে কমিয়ে ৫৫ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে।

আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিকতার একটি স্মৃতিচারণ করেন আমান উল্লাহ আমান। তিনি বলেন, ওয়ান-ইলেভেনের সময়, কারাগারে থাকাকালে, শীতার্ত এক সেবককে নিজের জ্যাকেট খুলে দিয়েছিলেন তৎকালীন কারাবন্দী তারেক রহমান। গরিব মানুষের প্রতি তার এই সহমর্মিতা দেশকে নিরাপদ রাখবে বলে মন্তব্য করেন তিনি।

বিগত সরকারের সমালোচনা করে আমান বলেন, গত ১৭ থেকে ২০ বছরে স্বাস্থ্য ও শিক্ষা খাত অবহেলিত হয়েছে। তার নির্বাচনী এলাকায় ২০ শয্যার একটি হাসপাতাল নির্মাণ হলেও দীর্ঘদিন সেখানে চিকিৎসক নিয়োগ হয়নি এবং হাসপাতালের বেডও সরিয়ে নেওয়া হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্যসেবা পুনরুদ্ধারে কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

কৃষি খাতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান আমান উল্লাহ আমান। পাশাপাশি, বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলের ১৭ কিলোমিটার খাল পুনঃখননের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১০:০২ পি.এম


চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী

চলতি অর্থবছরেই বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে এই প্রকল্পে চীনের কারিগরি সহায়তা ও অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বাজেট আলোচনায় অংশ নিয়ে পানি সম্পদ মন্ত্রী বলেন, তিস্তা, পদ্মা, মেঘনা, যমুনাসহ সারা দেশের প্রায় ৪ হাজার কিলোমিটার নদীভাঙন এলাকার মানুষ আজ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করছে। তাদের চোখে-মুখে হতাশার ছাপ। তারা বাড়িঘর, জায়গা-জমি হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। এই মানুষের হাহাকার আমরা দেখেছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আমি গত ১৯ জুলাই তিস্তাপাড়ের মানুষের কাছে গিয়েছিলাম। যাওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে ডেকে বলেছিলেন, আগামী দুই মাসের মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে সমস্যা, তার একটি সমাধান আপনাকে বের করতে হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। তিনি বলেন, দেশের এক-তৃতীয়াংশ বা প্রায় ৭ কোটি মানুষের সুবিধার জন্য আমরা পদ্মা ব্যারেজ প্রকল্প হাতে নিয়েছি। এটি ইতিমধ্যে একনেকে পাস হয়েছে। পাশাপাশি তিস্তা ও ধরলা অববাহিকার প্রায় ২ কোটি মানুষকে আশ্বস্ত করতে চাই, যে নামেই হোক, এই অর্থ বছরেই আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করব। চীন সফরের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীন সফরে গিয়ে তাদের দূরদর্শী চিন্তা দেখেছি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং তাদের পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় কারিগরি সহায়তাসহ সব ধরনের সহযোগিতা দিতে সম্মত হয়েছে। ইতিমধ্যে আমাদের এক্সপার্ট টিম ফিজিবিলিটি স্টাডির কাজ শুরু করেছে। ভারত থেকে আসা ৫৭টি অভিন্ন নদীর পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ফারাক্কাসহ বিভিন্ন ব্যারেজের কারণে শুষ্ক মৌসুমে আমরা পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছি। তিস্তা, মাথাভাঙ্গা, ইছামতি, বড়ালসহ বিভিন্ন নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা ও লবণাক্ততা বাড়ছে। এর থেকে মুক্তির জন্য খাল খননের বিকল্প নেই। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির যে বিপ্লব শুরু করেছিলেন, আজকে তারেক রহমানের নেতৃত্বে সেই খাল খননের মাধ্যমে আমরা নতুন জাগরণ সৃষ্টি করেছি। আমরা কৃষিকে চাঙা করতে চাই। ইতিমধ্যে আমরা জরুরি ভিত্তিতে খাল খননের কাজ শুরু করেছি, আগামীতে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের লক্ষ্যমাত্রা রয়েছে। তবে প্রয়োজনে এ কর্মসূচি ২৫ হাজার কিলোমিটার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। পানি সম্পদ মন্ত্রী জানান, নদীভাঙন প্রতিরোধে গত চার মাসে জরুরি ভিত্তিতে প্রায় ৫০০ কিলোমিটার নদী তীর সংরক্ষণ কাজ সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, খাল পুনঃখনন শুধু পানি প্রবাহ স্বাভাবিক করবে না; বরং সেচব্যবস্থা, গ্রামীণ যোগাযোগ, কৃষি উৎপাদন এবং স্থানীয় অর্থনীতিকে আরো গতিশীল করবে। সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির সুফলের কথাও তুলে ধরে নিজের নির্বাচনী এলাকার এক উপকারভোগী মায়ের উদাহরণ দিয়ে তিনি বলেন, প্রতি মাসে পাওয়া আড়াই হাজার টাকা কীভাবে ব্যয় করবেন জানতে চাইলে ওই নারী জানান, ১ হাজার টাকা পরিবারের চিকিৎসার জন্য, ১ হাজার টাকা দুই সন্তানের শিক্ষা ব্যয়ের জন্য এবং বাকি ৫০০ টাকা সঞ্চয় করবেন। মন্ত্রী বলেন, এই উত্তরই প্রমাণ করে যে, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনছে এবং সাধারণ মানুষ ভবিষ্যতের কথা ভেবেই পরিকল্পনা করছে। গত সরকারের সমালোচনা করে পানি সম্পদ মন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর এদেশের মানুষ ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন সহ্য করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের পর আমরা আজ একটি স্বাধীন সংসদে কথা বলতে পারছি। যারা বিগত দিনের সেই দুঃস্বপ্নকে ফিরিয়ে আনতে চায়, দেশের মানুষ তা আর কখনো মেনে নেবে না। আমরা জুলাইয়ের ছাত্র-জনতার বিপ্লবের পাশাপাশি জানুয়ারি-ফেব্রুয়ারির সংগ্রামেও মাঠে ছিলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%