১০:১৩ এম
গাজীপুর শিল্পাঞ্চলে চলমান শ্রমিক বিক্ষোভের প্রেক্ষিতে বেতন বাড়ানোর দাবিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও আনসার মোতায়েন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি উল্লেখ করেন, গত সোমবার (২ নভেম্বর) ২১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বিজিবি কাজ করছিল, তবে মঙ্গলবার তা বৃদ্ধি করে ২৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি নিয়োগ দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৭২৪ মামলা
আজ ১ প্লাটুন বিজিবি বৃদ্ধি করে মোট ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে, পাশাপাশি ৮ প্লাটুন এসআরবি এবং ৫ প্লাটুন আনসারও মোতায়েন করা হয়েছে। আজ বিজিবি, এসআরবি ও আনসারের সমন্বয়ে ২৫ প্লাটুন সদস্য গাজীপুর শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে। এদের নেতৃত্বে ২৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
এদিকে বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গাজীপুরের কোথাও শ্রমিক বিক্ষোভ বা মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন