ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মাঠে পর্যাপ্ত লবণ থাকা সত্ত্বেও দেড় লাখ টন আমদানির অনুমতি


মাঠে পর্যাপ্ত লবণ থাকা সত্ত্বেও দেড় লাখ টন আমদানির অনুমতি

কক্সবাজারের উপকূলে লবণ মাঠ তৈরির প্রস্তুতি বর্তমানে চলছে। অনেক চিংড়িঘের ইতোমধ্যে শুকিয়ে গেছে। কোথাও মাটি সমান করার কাজ চলছে, কোথাও বাঁধ মেরামত ও পানি চলাচলের নালা তৈরি করা হচ্ছে। চাষিদের প্রস্তুতি দেখে বোঝা যায়, নতুন মৌসুম খুব বেশি দূরে নয়। আবহাওয়া অনুকূলে থাকলে অক্টোবরের মাঝামাঝি থেকেই কোথাও কোথাও লবণ উৎপাদন শুরু হতে পারে।

এমন পরিস্থিতিতে সরকার দেড় লাখ টন অপরিশোধিত লবণ আমদানির অনুমতি দিয়েছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন লবণচাষিরা। তাদের প্রশ্ন, দেশে নতুন মৌসুম শুরু হতে যাচ্ছে, মাঠে ও মিলে লবণ মজুত রয়েছে, তাহলে কেন এখন আমদানি করা হচ্ছে?

চাষিদের আশঙ্কা, আমদানি করা লবণ বাজারে প্রবাহিত হলে স্থানীয় লবণের দাম কমে যেতে পারে। ফলে গত মৌসুমের লোকসান কাটিয়ে ওঠার যে সুযোগ তৈরি হয়েছিল, সেটিও নষ্ট হতে পারে।

আরও পড়ুন: মালিকপক্ষ ও শ্রমিকদের সমঝোতায় খুলল চান্দিনার ডেনিম গার্মেন্টস

বিসিকের হিসাব অনুযায়ী, বর্তমানে মাঠে ৪ লাখ ৯০ হাজার টন এবং বিভিন্ন মিলে ১ লাখ ৭৭ হাজার টন লবণ মজুত রয়েছে। সব মিলিয়ে মজুত প্রায় ৬ লাখ ৬৭ হাজার টন। দেশে প্রতি মাসে লবণের চাহিদা প্রায় ২ লাখ ২০ হাজার টন। এই হিসাব অনুযায়ী, বর্তমান মজুত দিয়ে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব হবে।

তবে বিসিকের কর্মকর্তাদের বক্তব্য, গত মৌসুমে উৎপাদন কিছুটা কম হয়েছিল। নতুন মৌসুমের শুরুতেও উৎপাদন কম থাকবে। গত বছরের অভিজ্ঞতা অনুযায়ী, ২০ থেকে ২৫ দিনের সম্ভাব্য ঘাটতির আশঙ্কা থেকেই আমদানির সুপারিশ করা হয়েছে।

মাঠ প্রস্তুত, চাষিরা অপেক্ষায়

কক্সবাজারের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চাষিরা নতুন মৌসুমের জন্য জমি প্রস্তুত করছেন। যেসব চিংড়িঘেরে এতদিন পানি ছিল, সেগুলো শুকিয়ে লবণ তৈরির উপযোগী করা হচ্ছে।

আরও পড়ুন: হাওরাঞ্চলে জলবায়ু সহনশীল কৃষির উন্নয়নে বাকৃবির রিসার্চ সিস্টেম

কুতুবদিয়ার লবণচাষি মো. আলমগীর ও এহাসানসহ কয়েকজন জানান, অক্টোবরের মাঝামাঝি উৎপাদন শুরু হলেও প্রথম দিকে লবণ খুব বেশি হয় না। রোদ বাড়ার সঙ্গে সঙ্গে উৎপাদন বাড়ে। নভেম্বর-ডিসেম্বরে মাঠে লবণের পরিমাণ বাড়তে থাকে। এ সময়ের মধ্যে লবণ আমদানির খবরে তারা আতঙ্কিত।

বাংলাদেশ লবণচাষি কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এ জে এম সিয়াম বলেন, গত মৌসুমে এক মণ লবণ উৎপাদনে খরচ হয়েছিল ৩২০ থেকে ৩৩০ টাকা। মৌসুমের শুরুতে ৪০ থেকে ৫০ টাকা লোকসানেও লবণ বিক্রি করতে হয়েছে। পরে দাম বাড়ায় এখন প্রতি মণ প্রায় ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে।

তিনি আরও বলেন, চাষিরা যখন কিছুটা ভালো দাম পাচ্ছেন, তখন আমদানি হলে বাজারদর আবার কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে চাষিরা লবণ চাষে আগ্রহ হারাতে পারেন।

আমদানির পক্ষে মিল মালিকরা

আরও পড়ুন: মানিকগঞ্জে নবান্ন উৎসবে ধান কাটা, ঢেঁকিতে চাল ভানা ও বিদেশিদের অংশগ্রহণ

বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সভাপতি নুরুল কবির বলেন, বর্তমানে চাষিদের হাতে কোনো লবণ নেই। সিংহভাগ লবণ মজুতদারদের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি জানান, মজুতদাররা যাতে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে এবং অবৈধভাবে লবণ পাচার বন্ধ করা যায়, সে লক্ষ্যেই সরকার আমদানির সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, দেশে সাধারণত নভেম্বরের শেষদিকে নতুন মৌসুমের উৎপাদন শুরু হয়। ডিসেম্বর মাসে ১০ থেকে ১২ হাজার মেট্রিক টন এবং জানুয়ারিতে ২০ থেকে ২২ হাজার মেট্রিক টনের বেশি উৎপাদন সম্ভব হয় না। ফলে ফেব্রুয়ারি-মার্চের আগে বাজারে দেশীয় লবণের পর্যাপ্ত সরবরাহ তৈরি হয় না।

নুরুল কবির আরও বলেন, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মাঠপর্যায়ের মজুতের হিসাব করে সরকার ৩ থেকে ৪ লাখ টন লবণের ঘাটতির আশঙ্কা করেছে। বাজারে সংকট ঠেকানো এবং অবৈধভাবে লবণ আসা বন্ধ রাখতে মিল মালিক ও চাষি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেই সীমিত পরিসরে আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৫১ মিলের জন্য দেড় লাখ টন

আরও পড়ুন: শেরপুরে বন্যহাতির তাণ্ডবে কৃষকরা আতঙ্কিত, ক্ষতিপূরণের আশ্বাস

বাণিজ্য মন্ত্রণালয় মোট দেড় লাখ টন অপরিশোধিত লবণ আমদানির অনুমতি দিয়েছে। এর মধ্যে ২৪৪টি মিলকে ৫৪৩ টন করে মোট ১ লাখ ৩২ হাজার ৫০০ টন এবং সাতটি আধুনিক ভ্যাকুয়াম মিলকে ২ হাজার ৫০০ টন করে মোট ১৭ হাজার ৫০০ টন বরাদ্দ দেওয়া হয়েছে। দেশে ঢাকা, নারায়ণগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম, পটিয়া, কক্সবাজার, খুলনা ও ঝালকাঠিতে মোট ২৫১টি লবণ মিল রয়েছে। বরাদ্দ পাওয়া ২৪৪টি মিলের মধ্যে ৮৬টি গত বছরের জুলাই থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত কোনো ভোজ্য লবণ উৎপাদন করেনি বলেও জানা গেছে।

কক্সবাজারের ইসলামপুরের কয়েকজন মিল মালিক অভিযোগ করেছেন, আমদানির অনুমতিপত্রকে ঘিরে একটি ব্যবসা তৈরি হয়েছে। তাদের দাবি, এসব অনুমতিপত্র উচ্চ দামে হাতবদলের সুযোগ তৈরি করে। গত বছরও আমদানির অনুমতি দেওয়া হলেও পরে তা বাতিল হয়েছিল। আমদানি ছাড়াই তখন বাজারে বড় ধরনের সংকট দেখা দেয়নি।

বিসিকের লবণ সেলের প্রধান সরোয়ার হোসেন বলেন, উৎপাদন সক্ষমতার ভিত্তিতেই মিলগুলোকে আমদানির বরাদ্দ দেওয়া হয়েছে। কেউ আমদানির অনুমতিপত্র বিক্রি করলে তার নিবন্ধন বাতিল করা হবে।

লবণ আমদানি মানে চাষিদের ওপর জুলুম

আরও পড়ুন: হাবিপ্রবি ও চীনের যৌথ গবেষণায় ঢেমসি চাষে নতুন সম্ভাবনা

লবণ আমদানির সিদ্ধান্তের বিরোধিতা করেছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। তিনি যুগান্তরকে জানান, একটি মহল সরকারকে ভুল বুঝিয়ে লবণ আমদানির অনুমোদন নিয়েছে। তাদের বলা হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল লবণ আমদানি করা হবে। কিন্তু তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রিয়াল লবণ’ বলে আলাদা কোনো লবণ নেই, লবণ একটাই।

কাজল বলেন, কিছুদিনের মধ্যেই দেশে নতুন লবণের মৌসুম শুরু হবে। মাঠে ও বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পর্যাপ্ত লবণ মজুত রয়েছে। এ অবস্থায় লবণ আমদানি করা হলে চাষিরাই ক্ষতিগ্রস্ত হবেন।

তিনি বলেন, এ অবস্থায় লবণ আমদানি করা মানে আমাদের চাষিদের ওপর জুলুম করা। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন। প্রয়োজনে বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।

আরও পড়ুন: কপ৩১ সম্মেলনে কৃষকের জন্য অর্থায়নের অনিশ্চয়তা, সিলেটে প্রতিবাদস্বরূপ সাইকেল র‌্যালি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:১৯ পি.এম


পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আগামী সপ্তাহে একটা আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে। নতুন এই ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ একজন অ্যাডিশনাল আইজিপি (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক)-এর নেতৃত্বে পরিচালিত হবে। পুলিশ সদর দপ্তরে এই পদটি না থাকলে তা নতুন করে তৈরি করা হবে।’

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মন্ত্রী এ ঘোষণা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের কেউ কেউ এখনো ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হয়ে যোগাযোগ রাখছে, নানা ধরনের সংবাদ দিচ্ছে- এমন কার্যক্রমের সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে।’

 

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সমস্ত মেট্রো, ডিভিশন ও ডিস্ট্রিক্ট পর্যায়ে তার শাখা থাকবে। থানা ও জেলাপর্যায়ে সাইবার সিকিউরিটি ইউনিটের আধুনিক যন্ত্রপাতি থাকবে। বড় আকারের ফরেনসিক ল্যাব ও যে সাপোর্ট দরকার, সেগুলো হেডকোয়ার্টার ও ডিভিশন পর্যায়ে থাকবে।’

তিনি বলেন, ‘সেটা প্রকল্প প্রণয়নের জন্য আমি গত কয়েক সপ্তাহ আগে নির্দেশ দিয়েছি। যেগুলো জটিল হবে, সেগুলো কেন্দ্রে আসবে। যেগুলো থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অ্যানালাইসিস করা সম্ভব, সেগুলো সেখানেই হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি, সাইবার স্পেস ক্রিয়েট করে যেসব ক্রাইম হচ্ছে, সেটা আধুনিক ক্রাইম প্রবণতার একটা ক্যারেক্টার। কোনো কোনো রাষ্ট্রে ৪৪ শতাংশ পর্যন্ত ক্রাইম হচ্ছে এই সাইবার বা স্ক্যামভিত্তিক। সে জন্য এটা আমাদের গুরুত্ব দিতে হচ্ছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঠবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও উপকরণ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২১ পি.এম


মঠবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও উপকরণ বিতরণ
পিরোজপুরের মঠবাড়িয়ায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধী সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মঠবাড়িয়া উপজেলা পরিষদ চত্বরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজানের ব্যত্তিগত উদ্যোগে পৌরসভার ৯টি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধী সামগ্রী বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. রুহুল আমীন দুলাল। এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম বাবুল।
মঠবাড়িয়া পৌরসভা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন ফরাজীর সভাপতিত্বে 
সভায় সহাস্রাধিক নারী-পুরুষ ও স্থানীয় নেতাকর্মী অংশ নেন। এ সময় ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থাইল্যান্ডে ভারী বর্ষণে ভয়াবহ বন্যা: জলমগ্ন ব্যাংকক, তলিয়ে গেছে যানবাহন

আন্তর্জাতিক ডেস্ক

​নিজস্ব প্রতিবেদক ব্যাংকক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৩ পি.এম


থাইল্যান্ডে ভারী বর্ষণে ভয়াবহ বন্যা: জলমগ্ন ব্যাংকক, তলিয়ে গেছে যানবাহন

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এবং এর আশেপাশের এলাকায় টানা কয়েকদিনের ভারী বর্ষণের ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবিরাম বৃষ্টিতে অনেক নিচু এলাকা সম্পূর্ণরূপে পানির নিচে তলিয়ে গেছে। শহরের রাস্তাগুলো এখন খালের মতো রূপ নিয়েছে, যেখানে যানবাহন চলাচলের পরিবর্তে পানি প্রবাহিত হচ্ছে। বন্যা কবলিত মানুষ চরম দুর্ভোগে দিন পার করছেন।
ছবিতে দেখা যাচ্ছে, ব্যাংককের একটি আবাসিক এলাকার প্রধান সড়কটি সম্পূর্ণভাবে বন্যার পানির নিচে। পানির গভীরতা এতটাই বেশি যে, পার্ক করে রাখা বেশ কয়েকটি প্রাইভেট কার এবং পিকআপ ট্রাক প্রায় অর্ধেক ডুবে আছে। কিছু কিছু গাড়িকে পুরোপুরি তলিয়ে যেতেও দেখা গেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিষ্কাশন ব্যবস্থা সঠিকভাবে কাজ না করায় বন্যার পানি দ্রুত বাড়ছে, যার ফলে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
শহরের বহু বাসিন্দা তাদের বাড়ির ভিতরেই আটকা পড়েছেন। তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র এবং আসবাবপত্র নষ্ট হচ্ছে। বিশেষ করে নিচতলার ফ্ল্যাটে থাকা মানুষেরা চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন। খাবার ও বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়েছে বহু এলাকায়। এই পরিস্থিতি শিশুদের জন্য আরও বেশি ভীতিজনক, কারণ তারা এই প্রবল বন্যা সম্পর্কে কম অবগত।
থাইল্যান্ডের আবহাওয়া দফতর জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে মৌসুমি বায়ুর প্রভাবে এই অতিবৃষ্টির ঘটনা ঘটছে। আরও কয়েক দিন এই ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় থাইল্যান্ডের সরকার কাজ শুরু করেছে। বন্যা কবলিত এলাকা থেকে সাধারণ মানুষকে উদ্ধার করার জন্য জরুরি পরিষেবা টিম পাঠানো হয়েছে। স্থানীয়দের আশ্রয় দিতে অস্থায়ী শিবির স্থাপন করা হয়েছে। তবে, পানির স্তর এখনও না কমার কারণে অনেক জায়গায় ত্রাণ পৌঁছাতে কষ্ট হচ্ছে।
স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন এবং আরও অনেক মানুষের ত্রাণ ব্যবস্থা করার জন্য কাজ করছেন। তারা জরুরি পরিষেবাগুলি কার্যকর রাখতে ও ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পদক্ষেপ নিচ্ছে। ব্যাংককের পরিস্থিতি আরও ভালো হওয়ার জন্য আমাদের সবাইকে সাহায্য করতে হবে। আমরা সবাই এই চরম পরিস্থিতিতে স্থানীয়দের জন্য প্রার্থনা করি এবং আশা করি তারা শীঘ্রই এই বিপদ থেকে মুক্ত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের বৈদিক নবীন বরণ

আন্তর্জাতিক ডেস্ক

রংপুর প্রতিনিধি

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৪ পি.এম


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের বৈদিক নবীন বরণ

সনাতন বিদ্যার্থী সংসদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর আয়োজনে সনাতন শিক্ষার্থীদের বৈদিক নবীন বরণ—১৪৩৩ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নবীন সনাতন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে নবীনদের স্বাগত জানানোর পাশাপাশি ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চা, পারস্পরিক সম্প্রীতি এবং সনাতন ঐতিহ্যের সঙ্গে নতুন শিক্ষার্থীদের পরিচিত করার নানা আয়োজন ছিল। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সনাতন শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।

সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি কাকলী রায় বলেন, “এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো আমাদের নিজস্ব ধর্মীয় সংস্কার, ঐতিহ্য ও মূল্যবোধকে ধরে রাখা এবং নতুন প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দেওয়া। পাশাপাশি আমরা বিশ্বাস করি, নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকার পাশাপাশি অন্য সব ধর্মের প্রতিও সম্মান প্রদর্শন করা এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সংগঠনের সাধারণ সম্পাদক শুভ কর্মকার বলেন, “আমরা সবাইকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ হয়ে এগিয়ে যেতে চাই। জুনিয়রদের ধর্মীয় জ্ঞান অর্জন, ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চা এবং ধর্ম পালনের ক্ষেত্রে সনাতন বিদ্যার্থী সংসদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সবসময় তাদের পাশে থাকবে। একই সঙ্গে আমরা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে এগিয়ে যেতে চাই।”

আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ে সনাতন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য, ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক চর্চা জোরদার করার পাশাপাশি সব ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে সুন্দর ও ইতিবাচকভাবে এগিয়ে যেতে সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%