১২:৫২ পি.এম
বিশ্বকাপের শুরুটা ভালোভাবে হয়নি ব্রাজিলের। তবে ব্রাজিল ম্যাচের মধ্যে ঘুরে দাঁড়াতে চায় হাইতিকে হারিয়ে। সেই লক্ষ্যে, কোচ কার্লো আনচেলত্তি ম্যাচের একাদশে বড় পরিবর্তন আনতে যাচ্ছেন।
শুক্রবার (১৯ জুন) ফিলাডেলফিয়াতে অনুষ্ঠিত ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ইতালিয়ান কোচ।
তিনি বলেন, "আমরা কিছু পরিবর্তন করব। খেলার মান আরও ভালো করতে চাই। আমরা আরও ভালো করতে পারি এবং সেটা করতেই হবে।"
আরও পড়ুন: এরদোগানসহ যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রী
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, আনচেলত্তি হাসতে হাসতে এক সাংবাদিককে বলেছেন, "চার-পাঁচটা পরিবর্তন আসছে।" তবে পরে আবার এটিকে তিনি রসিকতা বলে দাবি করেছেন।
দলের কৌশল বা ট্যাকটিক্যাল আইডেন্টিটি নিয়ে সমর্থকদের উদ্বেগের জবাবও দিয়েছেন আনচেলত্তি। তার ভাষ্য, "আমি দলের কোনো একক পরিচয় চাই না। আমি চাই, আমার দল সব পরিস্থিতিতে সব ধরনের ফুটবল খেলতে পারুক।"
বিশ্বকাপে ব্রাজিল তাদের প্রথম ম্যাচে হেরেছিল ৯২ বছর আগে, ১৯৩৪ আসরে। দশকের পর দশক ধরে ভালো শুরু করা ব্রাজিল এবার প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ ড্র করেছে। খেলার ধরন নিয়ে অনেকেই মন্তব্য করেছেন এটা যেন হারের সমান।
আনচেলত্তি বলেন, "প্রথমার্ধে আমাদের পারফরম্যান্স অপ্রত্যাশিত ছিল। হতে পারে ব্রাজিলের জার্সি গায়ে তোলার চাপ খেলোয়াড়দের মানসিকতায় কিছুটা প্রভাব ফেলেছিল। শুরুটা ভালো করা জরুরি, তবে এটাই শেষ কথা নয়। মরক্কোর বিপক্ষে যারা ভালো খেলতে পারেনি, তাদের আমি আরও সুযোগ দিতে চাই। সেদিন আমাদের কেউ নিজের সেরাটা দিতে পারেনি। তবে প্রথম ম্যাচগুলো দিয়ে বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হয় না।"
আরও পড়ুন: পল্লী উন্নয়নে ১১৮০ সমবায় সমিতিতে উপকৃত হবেন ১ লাখ ৪৫ হাজার মানুষ
উল্লেখ্য, ‘সি’ গ্রুপের ব্রাজিল-হাইতি ম্যাচটি আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় শুরু হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন