০৯:১৬ পি.এম
গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল কলেজ গেট এলাকার একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘঠিত হয়েছে। এই আগুনে মবিল তৈরির মালামাল ও মেশিনপত্র সারা পুড়ে যায়। শনিবার দুপুর ২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস এবং স্থানীয় সূত্র জানাচ্ছে, পূবাইল কলেজ গেট এলাকায় অবস্থিত মবিল রিসাইকেলিং ফ্যাক্টরিতে দুপুরের দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় আগুনে ছড়িয়ে পড়া আগুনে মবিল তৈরির মালামাল ও মেশিনপত্র পুড়ে যায়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছিল। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে। তবে আগুনের ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: শায়েস্তাগঞ্জে বিএসটিআই সনদ ছাড়াই চলছে বেকারি পণ্য উৎপাদন, স্বাস্থ্যঝুঁকিতে জনগণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন