ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ


শেখ হাসিনা দেশে ফিরলে ক্ষমতায় নয়, কারাগারেই যেতে হবে: সোহেল তাজ

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারেন তবে তার ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নেই, বরং তিনি জেলে যাবেন—এমন মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তিনি বলেছেন, ইদানিং শুনছি যে ছাত্র-জনতার প্রতি ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা নাকি আবার দেশে ফেরার কথা বলছেন।

বুধবার (৫ আগস্ট) গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে সোহেল তাজ উল্লেখ করেন, ‘শেখ হাসিনা আসবেন ভালো কথা, কিন্তু আমার কথা হচ্ছে যে—একজন মানুষ কত নির্লজ্জ/বেহায়া হলে তার সকল কৃতকর্মকে (গণহত্যা, গুম, খুন, দুর্নীতি, গণতন্ত্র কবর, নিজস্ব স্বার্থে মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার করা, দেশ এবং মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, আওয়ামী লীগকে ধ্বংস করা, দুর্নীতি/লুটপাট করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা) অস্বীকার করে এবং মানুষকে এবং দলকে বিভ্রান্ত করে এখন ফিরে আসার অবাস্তব স্বপ্ন দেখাচ্ছেন।’

আরো পড়ুন: জুলাই জাদুঘরের টিকিটের মূল্য কত? অনলাইনে কাটবেন যেভাবে

আরও পড়ুন: প্রধানমন্ত্রী এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে গুরুত্ব পেল যেসব বিষয়

তিনি আরো উল্লেখ করেন, ‘নিজের ভুল স্বীকার না করে, কোনো অনুশোচনা, আত্মসমালোচনা না করে বরং একটি মিথ্যা ষড়যন্ত্রের তত্ত্ব দিয়ে আওয়ামী লীগ দলটিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন এবং দেশের মানুষকে একটি অন্ধকারের পথে ঠেলে দিচ্ছেন। ইতিহাস বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত স্বৈরাচারের আবার ফিরে আশা এবং ক্ষমতা ফিরে পাওয়া প্রায় অসম্ভব।’

অবশেষে তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে তিনজন সফলভাবে ফিরে আসতে পেরেছিলেন। তারা হলেন: ১৯৫০ সালে ব্রাজিলের গুইতালিও ভার্গাস, দ্বিতীয় ৭০৫ সালে বিজান্টিন সম্রাট জাস্টিনিয়ান (২য়) এবং (১৮৩৩- ৫৫) মেক্সিকোর এন্টোনিও লোপেজ ডি সান্টা আনা। তাদের সকলকে সামরিক অভ্যুথানে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, জনগণের স্বতঃস্ফূর্ত গণঅভুত্থানের মাধ্যমে নয়।

সোহেল তাজ আরও উল্লেখ করেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ একটি গণঅভুত্থানের মাধ্যমে উৎখাত করে এবং তিনি বাধ্য হন পালিয়ে যেতে। ভুলে গেলে চলবে না যে তার সরাসরি নির্দেশে শিশুসহ শত শত মানুষকে হত্যা করা হয়, ৬০০ মানুষ অন্ধ হয়ে যায় এবং হাজার হাজার নিরীহ মানুষ পঙ্গু হয়।

আরও পড়ুন: আ.লীগের অধ্যায় ৫ আগস্টেই শেষ, চুয়াডাঙ্গায় শিবিরের মোটরসাইকেল শোডাউন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘে পালিত হলো জুলাই গণ-অভ্যুত্থান দিবস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


জাতিসংঘে পালিত হলো জুলাই গণ-অভ্যুত্থান দিবস

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করেছে।

দিবসটি উপলক্ষ্যে গতকাল বুধবার এক স্মারক সংবর্ধনার আয়োজন করা হয়।

এতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের স্থায়ী প্রতিনিধি ও কূটনীতিক, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার, জবাবদিহিতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষার ঐতিহাসিক বহিঃপ্রকাশ ছিল জুলাই গণঅভ্যুত্থান।

একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এ গণঅভ্যুত্থান জাতির দৃঢ় অঙ্গীকার ও ঐক্যবদ্ধ সংকল্পের প্রতীক।

রাষ্ট্রদূত সরকারের ‘থ্রি আর’ কৌশল- রিকভারি, রেস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন এর বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এই কৌশলের লক্ষ্য অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা পুনর্গঠন এবং টেকসই উন্নয়নের ভিত্তি আরও সুসংহত করা।

একই সঙ্গে তিনি গণতান্ত্রিক শাসনব্যবস্থা, জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও মূলনীতির প্রতি বাংলাদেশের অবিচল অঙ্গীকার এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদারের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়, যেখানে আন্দোলনের পটভূমি ও এর তাৎপর্য এবং বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৭ পি.এম


সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের কয়েকটি জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। একইসঙ্গে সেখানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এসব এলাকার নদী বন্দরের জন্য ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখানোর নির্দেশ দেয়া হয়েছে।

আবহাওয়া সম্পর্কিত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিক, রাকিবের উপর ছাত্রশিবিরের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলা,

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


সাংবাদিক, রাকিবের উপর ছাত্রশিবিরের হামলা

গত ৫ই আগস্ট ২০২৬ রোজ বুধবার, নারায়ণগঞ্জ তুলারাম কলেজের কলেজ রোডে, ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে, অগ্র যাত্রা সংবাদ কর্মী, মোঃ রাকিবের উপর, শিবির এর হামলায় আহত হন এবং তার মটরবাইক্ টি ভেঙ্গে দেন, ফুটেছে দেওয়া আছে ছাত্রশিবিরের ছাত্ররা একটি অমানবিক এবং এটা নিন্দনীয় ও হামলাকারীর বিচার দাবি জানাচ্ছি ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুশ হামলায় ইউক্রেনে নিহত ৬ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৬ জন

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বালাক্লিয়ায় রাশিয়ার হামলায় তিনজন প্রাণ হারিয়েছেন। এদিকে, ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সুমি অঞ্চলে বসতিগুলোতে রাশিয়ার হামলায় তিনজন নিহত এবং কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। রুশ হামলায় মোট ৬ জন নিহত হওয়ার তথ্য দেশটির কর্তৃপক্ষ মেসেজিং অ্যাপে প্রকাশ করেছে।

অন্যদিকে, উদ্ধারকারীরা ঘটনাস্থলে আগুন নেভাতে এবং ধ্বংসাবশেষ সরাতে কাজ করছে। এছাড়াও, ইউক্রেনীয় পুলিশ টেলিগ্রামে জানিয়েছে, সুমি শহরে হামলায় আরো ১২ জন আহত হয়েছেন। খেরসনের দক্ষিণাঞ্চলে একটি ভ্যানের ওপর ড্রোন হামলায় ছয়জন আহত হয়েছেন বলে আঞ্চলিক প্রশাসন টেলিগ্রামে অবহিত করেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের ফলে সৃষ্ট যুদ্ধে দুই পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%