০৮:৫০ এম
কাতারের শাহানিয়া এলাকায় ঘটে যাওয়া এক সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। নিহত ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা।
মঙ্গলবার (৩০ জুন) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহগুলো পৌঁছায়। ঘটনাটি ঘটে রবিবার (২১ জুন) সকালে। কাতারের শাহানিয়া এলাকায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী প্রাণ হারান।
ঘটনার দিন সকালে ওই পাঁচজন একটি পিকআপ ভ্যানে কর্মস্থলে যাচ্ছিলেন। গাড়িটি নিয়ন্ত্রণ হারালে সেখানে ছয়জন মৃত্যুবরণ করেন, যার মধ্যে একজন ভারতীয় নাগরিকও আছেন। নিহতদের লাশ কাতারের স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছিল।
আরও পড়ুন: এরদোগানসহ যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রী
নিহত ব্যক্তিরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী গ্রামের আব্দুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান, একই গ্রামের জুবায়ের আহমেদ, আগাতালুক গ্রামের জসিম উদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ।
শ্রম কল্যাণ উইং জানায়, নিহতদের মরদেহ সোমবার (২৯ জুন) স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৬ নম্বর ফ্লাইটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশে পাঠানো হবে। ফ্লাইটটি মঙ্গলবার (৩০ জুন) সকাল ৬টা ৫০ মিনিটে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
দূতাবাস জানায়, বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গৃহীত হয়েছে।
আরও পড়ুন: পল্লী উন্নয়নে ১১৮০ সমবায় সমিতিতে উপকৃত হবেন ১ লাখ ৪৫ হাজার মানুষ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন