১০:৫৮ এম
জয়পুরহাটে বাজার থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক যুবকের মৃত্যু ঘটেছে।
রোববার (১২ জুলাই) রাত ১০টার সময় পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নে এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রাশেদুল ইসলাম, বয়স ২৩ বছর। তিনি একই ইউনিয়নের বাঁশখুর দক্ষিণ পাড়ার মোজাফফর হোসেনের পুত্র।
আরও পড়ুন: বিশ্বম্ভরপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাশেদ শালাইপুর বাজার থেকে বাড়ি ফেরার সময় পথে হঠাৎ বজ্রপাত হয়। ওই বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা রাশেদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান গণমাধ্যমকে জানান, "মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"
আরও পড়ুন: ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজ গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন