০৫:৫৫ পি.এম
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান মারা গেছেন।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে তার নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৭৭ বছর।
দীর্ঘ কর্মজীবনে মুহাম্মদ শফিকুর রহমান সাংবাদিকতা, মুক্তিযুদ্ধ এবং রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে তার সাংবাদিকতা জীবনের শুরু হয়। পরে তিনি যুক্তরাজ্য ও জাপানে সাংবাদিকতার উপর উচ্চতর শিক্ষা গ্রহণ করেন।
আরও পড়ুন: ‘না মানে না, হাসিনা ফিরবে না’: আবিদুল ইসলাম খান
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হিসেবে শফিকুর রহমান পরপর দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি এই সংগঠনের নেতৃত্বে ছিলেন।
১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন শফিকুর রহমান। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। মুক্তিযুদ্ধের পর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন এবং ধীরে ধীরে দেশের গণমাধ্যম অঙ্গনে তার পরিচিতি লাভ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন