১০:২৩ পি.এম
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, আওয়ামী লীগের স্বাভাবিক মৃত্যু ঘটেছে। তিনি আরও জানান, আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে ফিরে আসবে না।
শনিবার বিকেলে বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে আয়োজিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
অলি আহমদ বিবৃতিতে উল্লেখ করেছেন, “আওয়ামী লীগ স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে আসবে না।”
আরও পড়ুন: প্রধানমন্ত্রী এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে গুরুত্ব পেল যেসব বিষয়
তিনি মন্তব্য করতে গিয়ে বলেন, “ভারতে প্রতিনিয়ত মসজিদ জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের ওপর অত্যাচার করা হচ্ছে এবং বিভিন্ন উসকানিমূলক কথা বলা হচ্ছে। আমরা কিন্তু এতে কান দেব না। আমরা আল্লাহর কোরআন মেনে চলি। অন্যের ওপর ক্ষতি করা আমরা কখনো বরদাশত করব না।”
এলডিপি চেয়ারম্যান আরও বলেন, “একটি আদর্শ ও লক্ষ্য নিয়ে আমরা ১১ দল একজোট হয়েছি। আমাদের লক্ষ্য হলো দেশ থেকে দুর্নীতি বন্ধ করা, চাঁদাবাজি অবসান করা, মাস্তানি ও দখলবাজির বিরুদ্ধে প্রতিবাদ জানানো।”
সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন।
এ ছাড়া ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন সমাবেশে।
আরও পড়ুন: আ.লীগের অধ্যায় ৫ আগস্টেই শেষ, চুয়াডাঙ্গায় শিবিরের মোটরসাইকেল শোডাউন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন