০১:১১ পি.এম
খুলনা, ৩ আগস্ট, ২০২৬ : বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র পরিচালক ও খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন বলেন, প্রধানমন্ত্রী খুলনা বিভাগীয় স্টেডিয়াম সংস্কার এবং আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে ১৩৭ কোটি টাকা বরাদ্দ প্রদান করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, আগামী বছর থেকে এই স্টেডিয়ামে বিপিএলসহ আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন সম্ভব হবে।
গতকাল রোববার বিএনপি কার্যালয়ে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই কথা বলেছেন।
এ সময় খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আরও পড়ুন: সকালে ঘুম থেকে উঠেই ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫
উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়ে বলেন, দীর্ঘ সময় ধরে খুলনা বিভাগীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি অব্যবস্থাপনার কারণে করুণ অবস্থায় রয়েছে। এর ডানা ভেঙে আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা হারিয়ে ফেলেছে। তারা জানান, এই স্টেডিয়ামটি দ্রুত সংস্কার করতে হবে এবং আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের মাধ্যমে খুলনাবাসীসহ ক্রীড়ামোদিদের প্রত্যাশা পূরণ করার প্রয়োজনীয়তা রয়েছে। উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ বিসিবি পরিচালক হিসেবে তার সাফল্য কামনা করেন।
বিসিবি পরিচালক তুহিন জানান, খুলনার উন্নয়নের জন্য বন্ধ শিল্প কলকারখানা পুনরায় চালু করায় কর্মসংস্থান সৃষ্টি এবং অসমাপ্ত প্রকল্পগুলো বাস্তবায়নের লক্ষ্যে উন্নয়ন কমিটির আন্দোলনে আমি পাশে থেকে কাজ করব। তার দায়িত্ব পালনের সময় খুলনাবাসীর সহযোগিতা কামনার অনুরোধ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, মহাসচিব এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র সহ সভাপতি মো. নিজাম উর রহমান লালু, সহ-সভাপতি অধ্যাপক মো. আবুল বাসার, মিজানুর রহমান বাবু, মো. খলিলুর রহমান, অর্থ সম্পাদক শেখ গোলাম সরোয়ার, সাংস্কৃতিক সম্পাদক মো. হায়দার আলী, মৎস্য ও বন বিষয়ক সম্পাদক এস এম মুর্শিদুর রহমান লিটন, এড. এস এম মারুফ আহমেদ, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মো. হাফিজুর রহমান মনি, কে এম হুমায়ুন কবীর, ক্রীড়া সংগঠক একরামুল কবীর মিল্টন, মো. আজিম উর রহমান মুরাদ প্রমুখ।
আরও পড়ুন: গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের ৩ সদস্য নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন