০৮:১৪ পি.এম
ঢাকায় নিযুক্ত রাশিয়ার দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও রাশিয়ান হাউসের পরিচালক মিস আলেকজান্দ্রা এ খেলভনয় বৃহস্পতিবার (১১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় দূতাবাসের সাংস্কৃতিক কার্যক্রম বিভাগের প্রধান প্রশান্ত কুমার বর্মণ এবং সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেনও উপস্থিত ছিলেন।
সাক্ষাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভাষা ও সংস্কৃতি বিষয়ক চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আরও পড়ুন: বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু
এ ছাড়া, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক দল বিনিময়ের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।
বৈঠকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটির সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে তিন মাসব্যাপী একটি বিনামূল্যের রুশ ভাষা কোর্স চালুর সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।
সাথে, ইনস্টিটিউটে চলমান রুশ ভাষা কোর্সের সম্প্রসারণের ওপরও উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: ডিসেম্বরজুড়ে রাজপথে থাকবে বিএনপি, নৈরাজ্য করতে দেওয়া হবে না: ইশরাক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন