০২:৪০ এম
গোশত মানুষের জন্য একটি অত্যন্ত প্রিয় খাদ্য। মুসলিমদের জন্য বিভিন্ন হালাল প্রাণীর গোশত খাওয়া বৈধ। তবে প্রশ্ন উঠেছে, পশুর জবাই শুদ্ধ হওয়ার জন্য কি একাধিক ব্যক্তি থাকা জরুরি, নাকি একজন ব্যক্তি নিয়ম অনুযায়ী জবাই করলেই তা হালাল হবে?
এই বিষয়ে আলোচনা করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ইসলামী চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ।
তিনি উল্লেখ করেন, একা একা যদি কোনো হালাল প্রাণী (যেমন মুরগি, ছাগল ইত্যাদি) জবাই করা হয়, তবে সেই মাংস খাওয়া সম্পূর্ণরূপে হালাল হবে।
আরও পড়ুন: ৩৯ বছরে এক হাজার মসজিদ ও ২ লাখ মরদেহের দাফন করেছে এএমআই
শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, পশুর জবাই শুদ্ধ হওয়ার জন্য একাধিক ব্যক্তি থাকা বা কাউকে সঙ্গে রাখা প্রয়োজন নয়। একজন ব্যক্তি নিয়ম অনুযায়ী জবাই করলেই তা হালাল হয়ে যায়।
তিনি বলেন, জবাই করার সময় আল্লাহ তাআলার নাম (বিসমিল্লাহি আল্লাহু আকবার) উচ্চারণ করা আবশ্যক। তবে যদি কেউ ভুলবশত বা ভুলে গিয়ে বিসমিল্লাহ বলতে না পারেন, তাও হালাল হিসেবে গণ্য হবে।
আহমাদুল্লাহ বলেন, জবাইকারীকে অবশ্যই মুসলিম হতে হবে এবং পশুর কণ্ঠনালী, খাদ্যনালী ও রক্তনালী কেটে ফেলতে হবে। একা জবাই করার ক্ষেত্রে ওযু থাকা বা গোসল ফরজ না থাকা সত্ত্বেও জবাই সহিহ হয় এবং মাংস হালাল থাকে।
আরও পড়ুন: মুসলিমদের সামরিক শক্তি শত্রুর মধ্যে ভীতি সৃষ্টির পর্যায়ে উন্নীত করতে হবে: আয়াতুল্লাহ শিরাজি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন