১০:১২ এম
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ পালন করা হচ্ছে। এ উপলক্ষে রাজধানী ঢাকা সহ সারা দেশে সংগঠনটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ১৯ আগস্ট মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বিভিন্ন দুর্যোগে মোকাবেলা করার উদ্দেশ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গত ১৫ আগস্ট সংগঠনের সভাপতি এস এম জিলানী এমপি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রতিমন্ত্রী রাজিব আহসানের সঞ্চালনায় কেন্দ্রীয় কমিটির একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় ও দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন: বাহুবলে সেতুর অভাবে ৯ গ্রামের ১৫ হাজার মানুষ দুর্ভোগে
ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকাল ৭টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এছাড়া সকাল ১০ টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং দোয়ার আয়োজন রয়েছে।
আজ দেশব্যাপী জেলা ও মহানগর শাখায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হবে।
আগামীকাল ২০ আগস্ট (বৃহস্পতিবার) থানা, উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষরোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
আরও পড়ুন: রমজানে ৬ হাজার ২০০ টন খেজুর আমদানির প্রস্তাবসহ ৫টি সুপারিশ অর্থনৈতিক মন্ত্রিসভা কমিটির
স্বেচ্ছাসেবক দলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন