১১:৫৪ এম
বিশ্বকাপ শুরু হওয়ার আগে ব্রাজিলকে নিয়ে এসেছে একটি অদ্ভুত কিন্তু আলোচিত ভবিষ্যদ্বাণী।
এবার ফুটবল বিশ্লেষক বা সাবেক তারকা নয়, বরং রিও ডি জেনেইরোর একটি অ্যাকুয়ারিয়ামের হাঙর দিয়েছে এই ইঙ্গিত।
রিওর বিখ্যাত ‘অ্যাকুয়ারিও’তে অবস্থিত স্ত্রী হাঙর রিতিনহা ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে জয় দেখিয়েছে বলে দাবি করা হচ্ছে। এই ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ হচ্ছে মরক্কো।
আরও পড়ুন: আ. লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রামের পুলিশ সুপারের ফোন জব্দ
বুধবার (৩ জুন) আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রিতিনহার সামনে দুটি ক্যান রাখা হয়। একটিতে লেখা ছিল ‘ব্রাজিল’ অন্যটিতে লেখা ছিল ‘মরক্কো’। উপস্থিত দর্শকদের সামনে হাঙরটি বেছে নেয় ব্রাজিল লেখা ক্যানটি। এই দৃশ্যে মুহূর্তেই দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের ঢেউ তৈরি হয়।
যদিও এমন ভবিষ্যদ্বাণীকে কেউই বৈজ্ঞানিকভাবে গ্রহণ করেন না, কিন্তু বড় টুর্নামেন্টের আগে প্রাণীদের মাধ্যমে ফল অনুমানের ঘটনা ফুটবল বিশ্বের জন্য নতুন নয়। বিশ্বকাপ ও ইউরোর মতো আসরে এসব আয়োজন সাধারণত সমর্থকদের বিনোদনের অংশ হিসেবেই দেখা হয়।
বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিশ্বকাপে নামছে। পাঁচবারের বিশ্বজয়ী দল হওয়ায় তাদের নিয়ে প্রত্যাশা সব সময় বেশি থাকে। অন্যদিকে, মরক্কো সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ফুটবলে শক্ত অবস্থান তৈরি করেছে।
দুই দলের প্রথম ম্যাচ ঘিরে উত্তেজনা ইতিমধ্যে তুঙ্গে। এর মধ্যেই রিওর হাঙরের এই ‘পছন্দ’ ব্রাজিল সমর্থকদের জন্য এনে দিয়েছে বাড়তি আনন্দ ও আশা।
আরও পড়ুন: রাজশাহীতে স্ত্রীর মুখ ও শরীর অ্যাসিডে ঝলসে দিল স্বামী শহিদুল ইসলাম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন