০৭:১৯ পি.এম
চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় দুর্বৃত্তদের দ্বারা ছোড়া গুলিতে এনায়েত আলী (৫৫) নামে একজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী আহত হয়েছেন।
এটি ঘটে সোমবার (২৯ জুন) রাত ১১টার দিকে, আমিলাইশ ইউনিয়নের পশ্চিম পাড়া সোলতান আহমদের বাড়ির কাছে।
স্থানীয় ইউপি সদস্য লোকমান হাকিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাসে বোমাসদৃশ বস্তু উদ্ধার
জানা গেছে, আহত এনায়েত আলী একই এলাকার বাসিন্দা।
লোকমান হাকিম এ ব্যাপারে বলেন, এনায়েত আলী গ্রামের দোকান থেকে বাড়িতে ফিরছিলেন। বাড়ির পাশে আগে থেকেই ওত পেতে থাকা ১০ থেকে ১২ সদস্যের সশস্ত্র দুর্বৃত্তদের একটি দল তার ওপর এলোপাতাড়ি গুলি ছুঁড়ে পালিয়ে যায়। গুলির আওয়াজ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে এনায়েতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হচ্ছে।
এনায়েত আলীর ছোট ভাই লিয়াকত আলী জানান, এলাকায় মসজিদ নিয়ে কয়েকজনের সঙ্গে আমার ভাইয়ের বিরোধ চলছে। রাজনৈতিক কারণে হামলা হওয়ার সম্ভাবনাও রয়েছে। তিনি হাতে, পায়ে ও বুকে গুলিবিদ্ধ হয়েছেন।
এদিকে সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে যায় এবং অভিযান চালিয়ে মো. রায়হান (২৬) নামে স্থানীয় একজন তরুণকে আটক করে। হামলাকারীদের ছোড়া ছররা গুলিতে এনায়েত আলী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: ঝিনাইদহে ট্রাকচাপায় মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ মহিউদ্দিন মুন্সী নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন