০৬:০৬ পি.এম
পাবনায় জিপ গাড়িতে করে পাচারের সময় ৩৪ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। শনিবার (২৯ আগস্ট) ভোরে পাবনা সদর উপজেলার জালালপুর পূর্বপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে তাদের গ্রেপ্তার এবং মাদক পরিবহনে ব্যবহৃত জিপটি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কুড়িগ্রাম সদর উপজেলার পলাশবাড়ী চৌকিদারপাড়া এলাকার ফরহাদ আলী (২৮) এবং একই জেলার ফুলবাড়ী উপজেলার মেম্বারটারি গ্রামের সুজন মিয়া (২৭)।
শনিবার দুপুরে র্যাব-১২ পাবনা ক্যাম্প কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার এসব তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: ভেরিয়া জামালপুরের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটিকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ভোররাতে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন জিপটিতে তল্লাশি চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় অবৈধ মাদকের চালান সরবরাহ করে আসছিলেন। চক্রের অন্য সদস্যদের খুঁজে বের করতে র্যাবের তদন্ত অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের পাবনা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিডিপ্রতিদিন/কেকে
আরও পড়ুন: কালকিনি ইসলামিয়া চক্ষু হাসপাতালের ৫ বছর পূর্তি, বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৫ শতাধিক রোগী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন