০৭:০৮ পি.এম
বান্দরবান জেলা শহরের কসাইপাড়া এলাকা থেকে পুলিশ পাহাড়ি ঝিরিতে পড়ে থাকা অবস্থায় স্থানীয় যুবদল নেতা শরীফ (৩৮) এর মরদেহ উদ্ধার করেছে।
রোববার (৮ নভেম্বর) সকালে কসাইপাড়ার পাহাড়ি ঝিরি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শরীফ জেলা শহরের তালুকদারপাড়ার বাসিন্দা জহিরের ছেলে। তিনি পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ছিলেন। স্থানীয়দের মতে, ঝিরিতে পা পিছলে পড়ে তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: আওয়ামী লীগের বর্তমান কাজগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড: তুষার
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা কাজ করতে গিয়ে ঝিরিতে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে বিষয়টি জানালে, পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।
এদিকে, বান্দরবান জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার মন্তব্য করেছেন যে, জেলা শহরের কসাইপাড়া এলাকার একটি ঝিরি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন