০৭:১০ পি.এম
চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নতুন করে ইরানকে হুমকি দিয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) সকাল বেলা, তিনি বলেন, আজ রাতে ইরানকে খুব কঠোরভাবে আঘাত করা হবে।
ডনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই হুমকি দেন। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র আসন্ন রাতের মধ্যে ইরানকে খুব কঠোরভাবে আঘাত করবে (যার নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সমস্ত ধরনের প্রতিরক্ষা সক্ষমতা, এমনকি তাদের অধিকাংশ আক্রমণাত্মক সামর্থ্য ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে)!’’
এছাড়া তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র খারগ দ্বীপ এবং ইরানের অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে।
আরও পড়ুন: মহারাষ্ট্রের নাভি মুম্বাই ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর
পারস্য উপসাগরের এই ছোট দ্বীপটি ইরানের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেশটির মোট অপরিশোধিত তেল রফতানির প্রায় ৯০ শতাংশ এই দ্বীপের মাধ্যমে ঘটে।
ট্রাম্প আরও বলেন, খুব বেশি দূরে নয়, কোনো এক সময়ে আমরা খারগ দ্বীপ এবং অন্যান্য তেলের অবকাঠামোগত কেন্দ্রের নিয়ন্ত্রণ নেব এবং তাদের তেল ও গ্যাস বাজারের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করব। ঠিক যেমনটি আমরা ভেনেজুয়েলার ক্ষেত্রে করেছি। ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্র—উভয়ই দুর্দান্তভাবে কাজ করছে।
বৃহস্পতিবার (১০ জুন) রাতে টানা দ্বিতীয় দিনে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের উপর হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, যদি তেহরান দ্রুত কোনো শান্তিচুক্তিতে রাজি না হয়, তাহলে আরও হামলা চালানো হবে।
এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ওয়াশিংটন যদি হরমুজ প্রণালি এবং এর আশপাশে সামরিক অভিযান অব্যাহত রাখে, তাহলে পুরো অঞ্চলকে ‘নরকে’ পরিণত করা হবে।
আরও পড়ুন: কোরআন-সুন্নাহর আদর্শে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান : রাষ্ট্রপতি
বৃহস্পতিবার (১১ জুন) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে মুসাভির এ তথ্য জানানো হয়েছে। তিনি বলেন, ‘তোমরা কি পবিত্র হরমুজ প্রণালিকে অনিরাপদ করতে চাও? তাহলে আমরা ইরানের সর্বত্র থেকে পুরো অঞ্চলকে তোমাদের জন্য নরকে পরিণত করব। ইনশাআল্লাহ, এটাই হবে অঞ্চলে আমেরিকার দুঃসাহসিক কর্মকাণ্ডের জবাব।’
তথ্যসূত্র: সিএনএন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন