০৯:৩৫ পি.এম
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে শরীয়তপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায়, এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এই র্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধি, এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় মিজ তাহসিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য এবং শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম।
আরও পড়ুন: গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট
প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, আমাদের সকল কর্মকাণ্ডের মূল হচ্ছে গ্রাম। যদি গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়, তবে জাতীয় উন্নয়ন সমৃদ্ধ হবে। তাই স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে গ্রামীণ উন্নয়নের দিকে মনোযোগী হতে হবে।
তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলকে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের প্রতিপাদ্য ধারণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দিন কালু। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রত্যয় হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা উম্মে হাবিবা, জেলা পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক সুপ্রিয়া বর, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও বাসসের প্রতিনিধি মো. মজিবুর রহমান, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার, জেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলম তালুকদারসহ পল্লী উন্নয়ন বোর্ডের উপকারভোগী সদস্য ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
আরও পড়ুন: সুন্দরবনের ভোলা নদীতে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন