ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধের কারাদণ্ড


চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধের কারাদণ্ড

ফরিদপুরের মধুখালীতে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে এক ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় জামাল মোল্লা (৬৫) নামে একজন বৃদ্ধকে আদালত ৫ বছরের কারাদণ্ড প্রদান করেছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই আদেশ দেন। আদালতে রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত জামাল মোল্লা মধুখালী উপজেলার মাঝকান্দি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: সেতুর অভাবে তিন গ্রামের সাত হাজার মানুষের দুর্ভোগ

মামলার এজাহার থেকে জানা যায়, গত ৩ জানুয়ারি ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী বাড়ির পাশে দর্জির বাড়িতে নতুন জামা-কাপড় আনতে যান। কিন্তু সেখানে দর্জি না থাকায় শিশুটি অপেক্ষা করে।

কিছু সময় পর প্রতিবেশী জামাল মোল্লা এসে শিশুটিকে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে তার ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণচেষ্টা করা হয়। এই সময় শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করেন। ঘটনাটি জানাজানি হওয়ায় জামাল মোল্লা সেখান থেকে পালিয়ে যায়।

পরদিন শিশুটির বাবা বাদী হয়ে মধুখালী থানায় একটি মামলা দায়ের করেন। সাক্ষী ও শুনানি শেষে বিচারক আজ সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার মামলায় প্রতিবেশী জামাল মোল্লাকে ৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এ সময় তাকে ১০ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। এ রায়ে আমরা সন্তুষ্ট। এই রায়ের মধ্য দিয়ে সমাজে এ ধরনের ঘটনা কমে আসবে বলে মনে করি।

আরও পড়ুন: জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একজনের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একজনের

গাইবান্ধা, ১৭ আগস্ট ২০২৬ : জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় আজ ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় শাওন মিয়া (৩২) নামের একজন ব্যক্তি মারা গেছেন। আজ সোমবার বেলা ১১ টার দিকে গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহত শাওন মিয়া বগুড়া জেলার মোকামতলা উপজেলার দাড়িদহ সরদার পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে, শাওন মিয়া বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করতেন। সোমবার সকালে তিনি মোটর সাইকেল চালিয়ে ভিডিও তৈরি করছিলেন। একপর্যায়ে, মোটর সাইকেল কিছু দূর যাওয়ার পর তিনি নিয়ন্ত্রণ হারান এবং রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগান। এই আঘাতে তিনি গুরুতর আহত হন।

পরে, স্থানীয়রা শাওন মিয়াকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক নিশ্চিত করেছেন যে, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মৃত ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবীনগরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


নবীনগরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গরু চুরির অভিযোগে কাজল মিয়া (৪৬) নামের একজন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় লোকজন। রোববার (১৬ আগস্ট) রাতে উপজেলার সাতমোড়া ইউনিয়নের নলোয়ার পাড়া গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।

নিহত কাজল মিয়া কুমিল্লার বাঙ্গরা বাজার থানার হাসনাবাদ পশ্চিমপাড়া গ্রামের ফরিদ মিয়ার সন্তান।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, রোববার রাতে নলোয়ার পাড়া গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা ইউনুস মিয়ার বাড়িতে গরু চুরি করতে ঢোকার অভিযোগ ওঠে কাজল মিয়ার বিরুদ্ধে। এই বিষয়টি টের পেয়ে স্থানীয় একটি মসজিদের মাইক থেকে এলাকায় চোর ঢোকার ঘোষণা দেওয়া হয়।

পরে আশপাশের লোকজন এসে ঘটনাস্থলে কাজল মিয়াকে গরুসহ আটক করেন। এর পর উত্তেজিত জনতা তাকে এলোপাতাড়ি মারধর করলে ঘটনার স্থলেই তার মৃত্যু ঘটে।

খবর পেয়ে নবীনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য আজ সোমবার দুপুরে মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর এলাকা নিরাপত্তা বাড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল ইউনিয়নের সতেরো পাড়া গ্রামে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন উপজেলার ত্রিশাল ইউনিয়নের সতেরো পাড়া গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলামের ছেলে মাশরাফি (৫) তরিকুল ইসলামের ছেলে ফারহান (৩)স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাড়ির পাশেই পুকুরে গোসল করতে গিয়ে দুই চাচাতো ভাই পুকুরে নেমে শরীরের কাঁদা ধুতে যায়।

পরিবারের সদস্যরা দুই শিশুকে খুঁজতে থাকলে তাদের মা পুকুরপাড়ে এসে একজনকে পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন দ্রুত পুকুরে নেমে দুই চাচাতো ভাইকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের জন্য আমন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের জন্য আমন্ত্রণ

সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন এ বিষয়ে তথ্য জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%