০১:২২ পি.এম
নড়াইলে শিশু জান্নাতুলকে ধর্ষণ ও হত্যার বিচার এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) বেলা ১১টা সময় নড়াইল জেলা আদালত চত্বরে সাধারণ জনগণ এবং সচেতন মহলের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের আমজনতা অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তারা নড়াইলে শিশু জান্নাতুলের ওপর চালানো এই বর্বরোচিত ঘটনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেন। বক্তারা অপরাধীর দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য জোর দাবি জানান এবং নড়াইল জেলা আইনজীবী সমিতির সকল সদস্য ও আইনজীবীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, কোনো নীতিবান আইনজীবী যেন এই জঘন্য অপরাধী এবং ধর্ষক রবির পক্ষে আদালত প্রাঙ্গণে মামলা পরিচালনা বা আইনি লড়াইয়ে অংশ না নেন।
মানববন্ধনে উপস্থিত সাধারণ মানুষ ও মানবাধিকার কর্মীরা দ্রুত বিচার ব্যবস্থার সাহায্যে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি উদ্ধogn জানিয়েছেন। তারা মনে করেন যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এমন নির্মমতার শিকার হতে না হয়।
আরও পড়ুন: অভয়নগরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আবুল কালাম আজাদকে দেখতে হাসপাতালে যান উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন