০৮:৪৭ পি.এম
দেশের সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে সরকার, যা তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ও নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে আগামী পাঁচ বছরের মধ্যে বাস্তবায়িত হবে।
এছাড়া, দেশের আট বিভাগের স্টেডিয়ামে ইনডোর সুবিধা, সুইমিংপুল স্থাপন এবং জেলা স্টেডিয়ামগুলোকে আধুনিকায়ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: রসগোল্লা বলে বোমা খাওয়াতে কামড় দিতেই মৃত্যু
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রংপুর জেলা স্টেডিয়াম পরিদর্শনের সময় ক্রীড়া প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, ইউনিয়ন পর্যায়ে ৩ থেকে ৮ বিঘা খাসজমি নিয়ে খেলার মাঠ হিসেবে গড়ে তোলার জন্য সংস্কার কার্যক্রম পরিচালিত হবে। এ বিষয়ে জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।
ক্রীড়াঙ্গনে দুর্নীতি নিয়ে আমিনুল হক বলেন, দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। দুর্নীতি দমন কমিশনও (দুদক) এই প্রক্রিয়ায় কাজ করছে। প্রতিটি ক্রীড়া সংস্থা ও ফেডারেশনকে জবাবদিহির আওতায় আনার পাশাপাশি দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
আরও পড়ুন: সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার ভিএআর প্রযুক্তির ব্যবহার শুরু বাংলাদেশে
প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী বছরের জানুয়ারি থেকে ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, আর্চারি ও শুটিংসহ ১৫টি ইভেন্ট নিয়ে একটি বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার তৈরির পরিকল্পনা রয়েছে। এতে বয়সভিত্তিক ও সিনিয়র পর্যায়ের খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন। সরকারের লক্ষ্য খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা।
আরও পড়ুন: সন্দ্বীপে ১৬ ডিসেম্বর ক্রিকেট উৎসব, অংশ নেবে ৮ দল
তিনি আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসর সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী খুলনা থেকে একযোগে ৫০৩টি উপজেলায় অনলাইনে এর উদ্বোধন করবেন। প্রথম আসরের ৩০৬ জন প্রতিযোগীর মধ্যে ৪০ জনকে নির্বাচিত করে স্থায়ীভাবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে।
এর আগে, রংপুরে ২০ দিনব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
আরও পড়ুন: শ্রমিকরা কাজে না ফিরলে আজ থেকে কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএ-বিকেএমইএর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন