০৯:৩৫ পি.এম
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ০৫ নং হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক খন্দকার দ্বিতীয়বারের মতো জামিনে মুক্তি পাওয়ার পর যথারীতি জেলগেট থেকেই তিনি গ্রেফতার হয়েছেন।
জানা গেছে, আদালত থেকে জামিন লাভ করে হারাটি ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক খন্দকার কারাগার থেকে মুক্তি পান। তবে মুক্তির পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে পুনরায় গ্রেফতার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজুল হক খন্দকারের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় অন্য একটি মামলায় তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: সিলেটে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ২১৪
দ্বিতীয়বারের মতো জামিনে মুক্তি পেলেও জেলগেট থেকেই পুনরায় গ্রেফতার হওয়ার ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হলে পরবর্তীতে তা তুলে ধরা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন