০১:০৪ পি.এম
চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ের চূড়া থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) রাত ৯টার দিকে, ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানাচ্ছেন, পাহাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে, মিরসরাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
আরও পড়ুন: বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান
উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৭৮ থেকে ৮০ বছর হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এদিকে, মরদেহের পরনে কোনো পোশাক ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, কয়েক দিন আগে তার মৃত্যু ঘটেছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন