০৭:২৭ পি.এম
গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হামে আক্রান্ত ৫ জন ব্যক্তি মারা গেছেন। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৭ জন হামে আক্রান্ত হয়েছেন।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৬৮ জন। আর গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৯৬১ জন।
আরও পড়ুন: গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন ধরিয়ে পালিয়ে গেল দুর্বৃত্তরা
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩৯ জন হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর মোট সংখ্যা ১২ হাজার ৪২৫ জন।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ হাজার ২৬২ জন। একই সময়ের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৩ হাজার ৫৪৩ জন।
গতি ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৫ জনের মৃত্যুর খবর এসেছে এবং গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগে ৬৩৬ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের কারণে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি এবং গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন ৯৩ জন।
আরও পড়ুন: সরকার ৮.৫ লাখ টন ধান-চাল কিনবে, দাম ঘোষণা তথ্য উপদেষ্টার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
