প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু মন্তব্য করেছেন যে, সরকার সকল গণতান্ত্রিক দলকে একত্রিত করে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করার উদ্যোগ নেবে।
তিনি উল্লেখ করেন, "আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। এদের দ্বারা দেশে আর কোনো নৈরাজ্য হতে দেওয়া হবে না।"
আজ শনিবার, রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কর্তৃক আয়োজিত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও-ভাঙচুর ও লুটপাটের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু আরও বলেন, "আওয়ামী লীগ দেশের মানুষকে জিম্মি করে যে সম্পদ লুণ্ঠন করেছে তা পূরণ হবার না। তারা দেশের প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে।"
তিনি এও বলেন, বিগত আওয়ামী লীগের আমলে দেশের কোটি কোটি টাকা বিভিন্ন দেশে পাচার করা হয়েছে।
হুইপ দুলু বলেন, "গত ১৮ বছর ডিজিটাল কালো আইন দিয়ে দেশের মানুষের বাক্ স্বাধীনতা হরণ করা হয়েছিল।"
শেখ হাসিনার হাতে গণতন্ত্রের নিরাপত্তা কখনোই ছিল না উল্লেখ করে তিনি বলেন, "দীর্ঘ দিন পর জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। দেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে। বিএনপি এই ধারা বিপন্ন করবে না।"
প্রতিবাদ সমাবেশে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন