০৩:০৫ পি.এম
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীর বালুছড়া এলাকায় একটি বাসের ধাক্কায় অরুন দাশ (৫৯) নামের একজন গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।
এই দুর্ঘটনা ঘটে রোববার সকালে বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের সামনে।
আরও পড়ুন: তালগাছিয়া মাদরাসার উন্নয়নে ৩১৩ বদরী ও দাতা সদস্য সম্মেলন অনুষ্ঠিত
এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশিক জানান, বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের সামনে রাস্তা পারাপারের সময় ৩ নম্বর বাসটি অরুন দাশকে সামনে থেকে গিয়ে ধাক্কা দেয়। এটির ফলে তিনি গুরুতর আহত হন। সকাল সাড়ে আটটার সময়ে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন