১০:২৮ পি.এম
দিনাজপুরের কাহারোল উপজেলায় খরিপ মৌসুমে কৃষি প্রণোদনার কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রাপ্তিক কৃষকদের জন্য বিনা মূল্যে বীজ সার বিতরণ করা হয়।
শনিবার বিকালে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে বীজ এবং সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, প্রধান অতিথি হিসেবে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহারোল উপজেলার নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলার বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা এবং কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান।
আরও পড়ুন: স্ট্যাম্পে স্বাক্ষর করে সাড়ে ৩ লাখ টাকা নিয়ে ফেরত দিচ্ছেন না ছাদ্দাম, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ব্যবসায়ী রাজিবের
সে সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির নেতৃবৃন্দ।
উপজেলায় ৬টি ইউনিয়নে ৪ হাজার কৃষকের মাঝে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন