০৪:০০ পি.এম
পিরোজপুরের জিয়ানগরে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুন) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত করেছেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান। এ ছাড়া বক্তব্য দিয়েছেন ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোহব্বত খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে জান্নাত ফেরদৌসী এবং গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোসা. লাভলী প্রমুখ।
আরও পড়ুন: জামায়াত কর্মীদের বিরুদ্ধে ছাত্রদলকর্মীসহ ৩ জনকে মারধরের অভিযোগ
কর্মশালায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং স্থানীয় সংবাদকর্মীরা অংশগ্রহণ করেছেন।
বক্তাগণ বলেছেন, গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচারসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থের পরিমাণ তিন লাখ টাকার মধ্যে হলে কোনো চুক্তি, রশিদ বা অন্যান্য দলিলের ভিত্তিতে প্রাপ্য অর্থ আদায়ের মামলা গ্রাম আদালতে করা যায়। এছাড়াও অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার বা তার মূল্য আদায়, স্থাবর সম্পত্তি বেদখল হওয়া এক বছরের মধ্যে দখল পুনরুদ্ধার, অস্থাবর সম্পত্তি জবরদখল এবং স্ত্রীর ভরণপোষণ সংক্রান্ত মামলাসহ বিভিন্ন ধরনের বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে।
তারা আরও বলেছেন, গ্রাম আদালত সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে স্থানীয় পর্যায়ে বিরোধ দ্রুত ও শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি হবে এবং একই সঙ্গে উচ্চ আদালতের ওপর মামলার চাপও কমবে। এজন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগে গ্রাম আদালতের কার্যক্রম ও সেবাসমূহ সাধারণ মানুষের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তাগণ।
আরও পড়ুন: চট্টগ্রামে চসিকের অভিযানে অবৈধ দোকানপাট উচ্ছেদ, ৫০টি দোকান ও ৭ জনের বিরুদ্ধে মামলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন