০৩:৩৬ পি.এম
দশম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে জুনিয়র ৭৬ কেজি কুমিতে ইভেন্টে স্বর্ণ জিতেছেন মুন্সীগঞ্জের কৃতী কারাতেকার সিফাত হোসেন। অসাধারণ এই অর্জনে তাকে জেলা ক্রীড়া সংস্থা ফুলেল সংবর্ধনা দিয়েছে।
রবিবার আয়োজিত এক অনুষ্ঠানে সিফাতের হাতে ফুল ও উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা নুরমহল আশ্রাফী এবং মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান উপস্থিত থেকে তাকে অভিনন্দন জানান।
এ সময় জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত এবং জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভিনসহ সংশ্লিষ্টরা সেখানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: তালগাছিয়া মাদরাসার উন্নয়নে ৩১৩ বদরী ও দাতা সদস্য সম্মেলন অনুষ্ঠিত
অনুষ্ঠানে বক্তারা সিফাতের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আন্তর্জাতিক অঙ্গনে তিনি আরও সাফল্য আনবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়। একই সঙ্গে তার খেলার বিকাশে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয় জেলা ক্রীড়া সংস্থা।
সিফাত হোসেনের সাফল্যে মুন্সীগঞ্জের ক্রীড়াঙ্গনে আনন্দ ও উৎসবের আবহ সৃষ্টি হয়েছে। এই অর্জন জেলার তরুণ অ্যাথলেটদের অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন