০৬:২৯ পি.এম
হুমায়ুন কবির।
বর্তমানে দেশের মন্ত্রিসভায় একটি বড় রদবদল আনা হচ্ছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন।
মন্ত্রিপরিষদের একাধিক সূত্র কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুন: খুলনায় চিকিৎসকদের ‘নো সিকিউরিটি, নো সার্ভিস’ ঘোষণা
বর্তমানে সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন শামা ওবায়েদ ইসলাম। তিনি এই পদে বহাল থাকবেন বলে জানা গেছে।
এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করা হচ্ছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে সেই মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব দিয়ে মন্ত্রী আফরোজা খানমকে (রিতা) খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আলোচনা প্রক্রিয়াধীন রয়েছে। এর পাশাপাশি বর্তমান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার বিষয়েও আলোচনা চলমান। আরো কয়েকটি মন্ত্রণালয়ে পুনর্বণ্টন হতে পারে।
আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহণ করবেন।
আরও পড়ুন: নরসিংদীর পলাশে খুঁটিতে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
রাষ্ট্রপতির শপথের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ নেওয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন